জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তাড়াইলের তালজাঙ্গা বাজারে লাগেনি আধুনিকতার ছোঁয়া


নাঈমুর রহমান 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত তালজাঙ্গা বাজার। শতবর্ষী ঐতিহ্য বহন করে চলা এ বাজার শুধু কেনাবেচার স্থান নয়, এটি এলাকার মানুষের স্মৃতি, ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী। জমিদার রাজচন্দ্র রায়ের ঐতিহ্যবাহী বাড়ি, প্রাচীন পুকুর, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ ভবন আর রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয়কে ঘিরে তৈরি এ বাজার এক সময় ছিল বাণিজ্য ও আড্ডার প্রাণকেন্দ্র।
পুকুরপাড়ের শান্ত পরিবেশ, পুরনো গাছপালা আর ঐতিহাসিক স্থাপনার উপস্থিতি তালজাঙ্গা বাজারকে এলাকার মানুষের কাছে বিশেষ করে তোলে। দিনের বেলায় বাজারের পাশের খেলার মাঠে বসে হাট, যেখানে এক সময় আশপাশের গ্রামের মানুষদের ভিড়ে সরগরম থাকত এলাকা কিন্তু বাজারের বর্তমান অবস্থা তার অতীতের ঐতিহ্যের সঙ্গে যেন বিস্তর অসামঞ্জস্য। আধুনিকতার ছোঁয়া তো দূরের কথা, মৌলিক অবকাঠামোগত সুবিধাও পাচ্ছে না ব্যবসায়ীরা।

বাজারের প্রবেশপথগুলো ভাঙাচোরা; পুরনো টিনের ছাউনি থেকে খসে পড়ছে টিন; সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় পুরো এলাকা, নেই সড়কবাতি। ফলে রাতের বেলায় ভয় ও অনিরাপত্তার মধ্যে থাকেন ব্যবসায়ী ও ক্রেতারা।
বাজারে নেই সিসি ক্যামেরা। এতে চোরচক্র একের পর এক চুরি চালিয়ে যাচ্ছে। দোকানদারদের অভিযোগ, বাজারে নিরাপত্তাহীনতার কারণে রাতে দোকান খালি রেখে যাওয়া রীতিমতো ঝুঁকিপূর্ণ।

এই বিষয়ে জানতে চাইলে তালজাঙ্গা বাজার কমিটির ২বারের নির্বাচিত সভাপতি ও তালজাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এটিএম নূরুল হুদা ওরফে জুয়েল পাশা বলেন-

“শতবছরের ঐতিহ্যবাহী এ বাজারটি এখন অবহেলার স্বীকার। আধুনিকতার ছোঁয়া লাগেনি এ বাজারে। বিদ্যুৎ চলে গেলেই অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। এখানে কোন সড়কবাতি নেই। বাজারের প্রবেশপথগুলো ভাঙাচোরা, টিন গুলো খসে পড়ছে, সিসি ক্যামেরা নেই, ফলে দোকানীরা চুরের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। ঘন ঘন চুরি হচ্ছে।”
স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও বাসিন্দাদের দাবি, এতো পুরনো ও গুরুত্বপূর্ণ একটি বাজারকে অবহেলায় ফেলে রাখা চলতে পারে না। তারা দ্রুত বাজার সংস্কার, রাস্তা উন্নয়ন, আলো স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সিসি ক্যামেরা স্থাপনের দাবি তুলেছেন।

তালজাঙ্গা বাজার শুধু একটি হাট-বাজার নয়; এটি এলাকার মানুষের জীবন, ঐতিহ্য আর দৈনন্দিন সত্তার অংশ। এ বাজারকে আধুনিকায়ন ও সংরক্ষণের উদ্যোগ এখন সময়ের দাবি।
তা নাহলে বিলুপ্তির পথে ধাবিত হবে শতবর্ষী ঐতিহ্যের এই বাজার,  ফলে ক্ষতিগ্রস্ত হবে পুরো এলাকার সংস্কৃতি, অর্থনীতি ও জীবনযাত্রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

1

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানি

2

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

3

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

4

দিনাজপুরে সড়ক দখলমুক্ত অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান

5

ধর্মপাশা - মধ্যনগরে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ

6

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

7

গাঁ'জাসহ কু'খ্যাত মা'দক চক্রের তিন সদস্য গ্রে'প্তার শাজাহানপ

8

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ পার্টির প্রধান কংচাইঞো মারমা নি

9

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

10

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়

11

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

12

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

13

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

14

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, স

15

শ্রীপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখল

16

ইতিহাস ওপ্রকৃতির মেলবন্ধন দিনাজপুর

17

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অ

18

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

19

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

20