জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

তালতলীতে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবাসহ তিন যুবক আটক

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ


বরগুনার তালতলীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার মালিপাড়া স্লুইস ঘাট সংলগ্ন সড়কে তালতলী থানা পুলিশের একটি বিশেষ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।


অভিযানে নেতৃত্ব দেন তালতলী থানা পুলিশের উপপরিদর্শক এসআই মাহবুব মল্লিক। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন যুবক পালানোর চেষ্টা করলে সন্দেহবশত তাদের থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তাদের বহন করা ব্যাগ থেকে ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।


আটককৃতরা হলেন পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামের সাঈদ হাওলাদারের পুত্র আবু বক্কর (২৮), তালতলী উপজেলার তাতিপাড়া গ্রামের আফজাল মৃধার পুত্র রুবেল মৃধা (৩০) এবং একই এলাকার ইউসুফ হাওলাদারের পুত্র সজল হাওলাদার (৩৫)।


তালতলী থানার এসআই মাহবুব মল্লিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা মাদকগুলো ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে তালতলী ও আশপাশের এলাকায় সরবরাহ করতেন।


তিনি আরও বলেন, অভিযানের সময় তারা হেঁটে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করছিলেন। আচরণে সন্দেহ হলে আমরা তল্লাশি চালাই এবং তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই।


তালতলী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহজালাল বলেন আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


স্থানীয়রা জানান, এই এলাকা দিয়ে প্রায়ই মাদক পাচারের চেষ্টা হয়। সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর  টহল ও নজরদারি বাড়ায় মাদককারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


পুলিশ সূত্রে জানা গেছে, আটক আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের এই বড় চালান উদ্ধারকে তালতলী থানা পুলিশের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

1

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

2

শফিকুল ইসলাম মোড়ল ভাইয়ের উঠান বৈঠক

3

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

4

চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ৮ দলের

5

চায়না দূয়ারী জালে ছয়লাভ তাহিরপুর জীববৈচিত্র্য হুমকিতে।

6

রাজনৈতিক জনভিত্তি নেই বলেই একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচা

7

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

8

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

9

উচ্চপদস্থ চাকরির মায়া ত্যাগ উদ্যোক্তা হলেন ভাঙ্গুড়ার কৃষিবি

10

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলের চালান জব্দ

11

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

12

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ

13

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

14

ধর্মপাশা - মধ্যনগরে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ

15

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

16

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

17

চার বছর ধরে চরজব্বর কলেজ চলছে ভারপ্রাপ্তে

18

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

19

মৌসুমের তীব্র শীতে স্থবির সিরাজগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.

20