মোঃ মাহে আলম মাহী
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ এবং এই হত্যা কান্ডে জড়িত খুনীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের দাবিতে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্রদল। 
সোমবার (১৯ মে) বিকালে ভোলা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্নার নেতৃত্বে ভোলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভোলা শহরের বাংলা স্কুল মোড়, সদর রোড হয়ে কালিনাথ রায়ের বাজার গিয়ে শেষ হয়।
 এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘ছাত্রদলের নেতার রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’, —ইত্যাদি স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
এর আগে ভোলা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রাইসুল ইসলাম রিমেল এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, ভোলা জেলা ছাত্রদল নেতা জিএম ছানাউল্লাহ, হুমায়ুন কবির, ভোলা সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বির, উপজেলা ছাত্রদল নেতা শশী। এ সময় ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ভোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে ছাত্র নেতারা  বলেন, “কিছু কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাদের কণ্ঠস্বর দমন করতে চায়। সাম্য হত্যার মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীদের ভয় দেখানোর চেষ্টা চলছে, কিন্তু আমরা রাজপথে থেকে তার উপযুক্ত জবাব দেব।”
বক্তারা অবিলম্বে সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং ঘোষণা দেন—এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদলের আন্দোলন চলবে।
অপরদিকে একই দাবিতে সোমবার (১৯ মে) সন্ধ্যায় ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল এর নেতৃত্বে পৃথক একটি মশাল মিছিল হয়েছে। 
মিছিলটি ভোলা শহরের বাংলা স্কুল মোড়, সদর রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কালিনাথ রায়ের বাজার গিয়ে শেষ হয়। এসময় সাম্য হত্যার বিচার চেয়ে নানা স্লোগানে ভোলার রাজপথ উত্তাল করে তোলেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বাপ্পি, মাহাফুজ রহমান বাপ্পি, তারেক শিকদার, সদস্য শাখাওয়াত শামিম, জামিল শুভ, ভোলা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম, সাঈদ ইশতিয়াক পিয়াস, জেলা ছাত্রদল নেতা সালাউদ্দিন সালেহ, শাখাওয়াত শাকিল, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাব্বির গোলদার, মোঃ মিজান, সদস্য রায়হান তালুকদারসহ জেলা, উপজেলা, কলেজ, ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে ১০ দলীয় জোটের এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ

1

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

2

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

3

ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানবব

4

জয়পুরহাট-০২ আসনে বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর মাঝে জামায়াত এ

5

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

6

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

7

ঠাকুরগাঁওয়ে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে

8

চরকাউয়া ইউনিয়ান যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ব

9

ঝিনাইদহে নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ

10

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

11

হঠাৎ চাকরিচ্যুত হাজারো ব্যাংক কর্মচারী

12

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

13

টানা পাঁচ মাস রফতানি আয় নিম্নমুখী চাপে পণ্য খাত

14

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

15

চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় ভেন্ডারদের হাতে সাব

16

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

17

ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

18

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

19

মাসিক কল্যাণ সভা ও নভেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্

20