কে এম নজরুল ইসলাম
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাবির কেন্দ্রীয় মসজিদে 'হাদীসের দরস' শুরু হচ্ছে আগামীকাল

শুক্রবার (২৩ মে) বিকেল ৪:০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শুরু হচ্ছে ধারাবাহিক 'দারসুল হাদীস' কর্মসূচি।

ইসলামি শরীয়তে কুরআনের পরই হাদীসের স্থান। নিয়মিত হাদীস পাঠ মুসলিম সমাজে জ্ঞানের বিকাশ, উন্নত চরিত্র গঠন ও দ্বীনি চেতনাবোধ জাগ্রত করার অন্যতম উপায়।

পবিত্র হাদীসের জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে 'দারসুল হাদীসের' আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক দা.বা.। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক মুসা আল হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা মঞ্জুর, আরবি বিভাগের লেকচারার ইমরান হোসাইন, উর্দু বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রাব্বানী, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, এবং লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের লেকচারার আবদুস সবুর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি নাজির আহমদ।

আয়োজকরা বলেন: এই 'দারসুল হাদীস' কর্মসূচির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ হাদীস সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের সুযোগ পাবেন বলে আমরা আশা করি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

1

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

2

শিবচরে ‘রয়েল ইকো ভ্যালি’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

3

দীর্ঘদিন পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

4

ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ কমিটির ৩১ নেতা পদত্য

5

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্য

6

অবশেষে সিন্দিয়াঘাট টু টেকেরহাট লিংক রোডের কাজ শুরু

7

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

8

মানবতার ডাকে সাড়া

9

চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

10

চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী মো: জাফর-২৫ এক যুবক আ*ত্ন*হ*ত্য

11

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয

12

আজ ৬ ডিসেম্বর মুক্ত দিবস

13

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

14

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

15

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

16

দুই ঘণ্টা পর শাহবাগের ‘ব্লকেড’ তুলে নিলেন শিক্ষার্থীরা

17

তারেক রহমানের সাথে যশোর ৫ আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহ

18

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

19

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা

20