জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে লালমনিরহাটের ৩ শ্রমিক নিহত.

 হাসিবুল ইসলাম লালমনিরহাট:। 
ঢাকায় নির্মান শ্রমিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার  ৩ শ্রমিক নিহত। রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক এর কাজ করার সময় শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে ঐ তিন শ্রমিক নিহত হন এবং  গুরুতর অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন— মো. রাব্বি (১৮), মো. লিটন (৩৫) ও ফরিদুল ইসলাম (৪০)। তারা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাসিন্দা ও পেশায় নির্মাণ শ্রমিক।এবং আহত ব্যক্তির নাম শাহিনুর রহমান। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের ১৪ নম্বর সড়কের একটি ভবনের পানির ট্যাংকের ভেতরে চার শ্রমিক কাজ করতে নামেন। তারা ছাদের নিচের কাঠ ও বাঁশের খুঁটি খোলার সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ ও একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— পানির ট্যাংকের ভেতরে বিদ্যুৎ সংযোগ ছিল। এতে কাজ করতে নেমেই শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে দেওয়ালের উপর থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

1

সোনাগাজীতে যুবদল কর্মীকে অস্ত্রের নাটক সাজিয়ে ফাঁসানোর অভিযো

2

প্রসূতি সেবা সংক্রান্ত টাকা আত্মসাতের অভিযোগে তদন্তেও ব্যবস্

3

ঢাকাগামী ডলফিন পরিবহনের সাথে পিকাপের সংঘর্ষ

4

মোস্তাফিজ ইস্যুতে নীরব থাকা যাবে না

5

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

6

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

7

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি

8

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

9

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

10

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দো

11

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

12

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

13

বেলকুচিতে বিতর্ক উৎসব চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার

14

পিতা মাতার উপর অভিমান করে অজানার উদ্দেশ্যে বের হয়েছিল সরিষা

15

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

16

নাটোর জেলা পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন

17

সরাইলে পুরোদমে পালিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

18

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

19

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

20