জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ডেভিল হান্ট অভিযানে’চট্টগ্রামের কর্ণফুলীর ডা. মুজিব গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ডা. মীর মুজিবুর রহমান (৫৪) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) রাত ৯টার দিকে শিকলবাহা মাষ্টারহাট বাজারের একটি দোকান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘পুলিশের নিয়মিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ ডা. মুজিব শিকলবাহা এলাকার এহসান আলী মাষ্টার বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্টের ঘটনার পর কর্ণফুলীতে নতুন করে কোনো মামলা হয়নি, থানা ভাঙচুরও ঘটেনি। তবে মইজ্জারটেক চেকপোস্টে গাড়ি পোড়ানো ও পুলিশের উপর হামলার ঘটনায় করা মামলায় ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারকৃতদের অনেকেই মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন না, কিন্তু পদধারী হওয়ায় পুলিশের তালিকায় পড়ে যান। পুলিশ জানিয়েছে, বড় নেতারা ধরা না পড়ায় অভিযান বাধাগ্রস্ত হচ্ছে, তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

1

ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত

2

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

3

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

4

নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

5

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

6

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

7

দেড়যুগ ধরে স্কুল মাঠে গরুর হাট বসায় নামেমাত্র চলে পাঠদান,ইউন

8

মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী

9

নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা

10

আমার তো শেষ সময়, তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ

11

তেহরানের আকাশে রুশ ছায়া- কেন শেষ মুহূর্তে থমকে গেল ট্রাম্পের

12

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

13

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

14

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

15

মাদারীপুরের কালকিনি হানাদার মুক্ত দিবস আজ

16

জামালপুরে পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্

17

গজারিয়ায় যুবক হত্যার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

18

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

19

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

20