Mst: Meherun Nesa
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পরিবারের দান করা জমিতে এতিমখানা

রহমত আরিফ 

 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল 

ইসলাম আলমগীরের পরিবারের দান করা জমিতে এতিম শিশুদের মৌলিক 

অধিকার নিশ্চিতে ও নারীর স্কিল ডেভলপমেন্টের জন্য গড়ে উঠছে মির্জা রুহুল

আমিন এন্ড ফাতেমা মেমোরিয়াল কমপ্লেক্স।

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনিতে কমপ্লেক্সের 

নির্মাণ কাজ চলছে। আর কমপ্লেক্সটি বাসমাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে শত শত 

এতিম শিশুদের মৌলিক অধিকার পাওয়ার ঠিকানা হিসেবে পরিণত হবে। যেখানে

এতিম শিশুরা খাদ্য, শিক্ষা, চিকিৎসা সহ গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারগুলো 

বিনামূল্যে নিশ্চিৎ হবে। নারীদের স্কিল ডেভলপমেন্টে কাজ করবে।

গত এক বছর যাবৎ এ কমপ্লেক্সটির কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চার ভাগের তিন ভাগ

 কাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে শতাধিক এতিম শিশুকে নিয়ে কমপ্লেক্সটিতে

 প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

এ সব তথ্য নিশ্চিত করেছেন  কমপ্লেক্সে দায়িত্বে থাকা  বাসমাহ অরফানস 

হোমের এডুকেশন ইনচার্জ আহম্মেদ আমিন।

তিনি আরও জানান, এই কমপ্লেক্সে বাসমাহ অরফানস হোম, বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টার এবং বাসমাহ ওমেন্স এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার হিসেবে কার্যক্রম 

পরিচালনা করবে।

বুধবার ২৪ডিসেম্বর সরজমিনে গিয়ে দেখা যায় কমপ্লেক্সের নির্মাণ কাজ। এক কক্ষে 

চলছিল একটি দোয়ার আয়োজন। জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের মঙ্গল কামনায় মির্জা পরিবারের উদ্যোগে এতিম শিশুদের 

নিয়ে এ দোয়ার আয়োজন করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের মৌলিক অধিকার  ও নারীদের ডেভলপমেন্টের জন্য

 এমন একটি উদ্যোগকে বাস্তবায়নের পেছনের ব্যপারে জানতে চাইলে অরফান 

হোমের এডুকেশন ইনচার্জ বলেন, আমাদের বাসমাহ ঠাকুরগাঁও সহ সারা দেশে পাঁচটি 

শাখা আছে। নারায়নগঞ্জের সোনারগাঁর একটি শাখাতে মির্জা ফখরুল ইসলামের 

পরিবারের সদস্যগণ পরিদর্শন করেন।  আমাদের কার্যক্রেম তাদের ভালো লাগে এবং

 এতিম শিশুদের জন্য এমন উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাস্তবায়নের জন্য তারা উৎসাহ 

প্রকাশ করেন এবং ৭৫ শতক জমি এতিমদের জন্য দান করেন৷ এই কর্মকর্তা 

বলেন বাসমাহ’র  সমস্ত পক্রিয়া মেনেই এটি গড়ে উঠছে।

বাসমাহর সিইও মীর সাখাওয়াত হোসাইনের বরাতে প্রতিষ্ঠানটির এডুকেশন ইনচার্জ 

আরও বলেন  বাসমাহ ফাউন্ডেশনের তত্ত্ববধানে সারা দেশ জুড়ে সেবামূলক 

কার্যক্রম চলমান রয়েছে। বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টার, বাসমাহ ওরফান্স 

হোম, বাসমাহ উইমমেন্স স্কিল এন্ড ডেভেলপমেন্ট সেন্টার। এ ছাড়াও শীতকালীন শীত ব

স্ত্র বিতরণ, কুরবানি প্রোগ্রাম, ইফতার প্রোগ্রাম পরিচালিত হয়।

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা

1

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

2

খালেদা জিয়ার ইন্তেকালে ঝালকাঠিতে জেলা বিএনপির শোক কর্মসূচি

3

বগুড়ায় জেলা গোয়েন্দার অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

4

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ

5

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

6

ব্রাহ্মণবাড়ীয়ায় জুলাই যুদ্ধে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্

7

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধ

8

আগামীকাল ছুটিতে যা যা বন্ধ থাকবে

9

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

10

গোপালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

11

কারখানায় হঠাৎ করেই বন্ধের নোটিশ চরম বিপাকে শ্রমিকরা

12

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

13

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখত

14

সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধভাবে মাটি কাটায় চারজনে

15

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

16

ঠাকুরগাঁওয়ে শীতের আমেজে লেপ-তোশক বানাতে ব্যস্ত কারিগররা

17

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

18

গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের পথে-প্রান্তরে ইউএনও হ্যাপী

19

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

20