জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় যুবলীগের পদ থেকে মোঃ লিটন শেখ অরুনের স্বেচ্ছা পদত্যাগ


 

রাকিব জামান

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক পদসহ সংগঠনের সকল কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোঃ লিটন শেখ অরুন।
 বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া মডেল প্রেসক্লাবে উপস্থিত হয়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগের ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে মো. লিটন শেখ অরুন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাকে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সহ-সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হলেও তিনি কখনোই সংগঠনের কোনো কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন না। পরবর্তীতে পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণে তিনি উক্ত পদ ও সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা বজায় রাখতে অপারগ হন।
তিনি আরও জানান, বর্তমানে যুবলীগ বা এর কোনো সহযোগী সংগঠনের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বিষয়টি সর্বসাধারণকে অবগত করতেই গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থিত হয়ে তিনি স্বেচ্ছায় সকল পদ থেকে পদত্যাগ করেন।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াইলে হাতপাখার এমপি প্রার্থীর আগমন

1

তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে ১৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের প

2

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

3

ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট ম

4

পানছড়িতে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু

5

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

6

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

7

জামালপুর-৩ প্রথম দিনেই ধানের শীষের বিশাল শোডাউন! কুলিয়ায় নেত

8

এনায়েতপুর ঘাটে গোলাম ও রাজার দুই হোটেলে মোবাইল কোর্টের অভিযা

9

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

10

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

11

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ আটক দুই

12

কুলিয়ারচরে ভেটেনারি পল্লী চিকিৎসক কমিটি গঠিত: অভিষেক ও পরিচি

13

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৯ ডিসেম্বর

14

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন কিন্তু পর্যটক শূণ্য

15

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

16

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

17

ক্রিকেটে কি তবে দিল্লির ‘রাজনৈতিক দাবার চাল’

18

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

19

সিলেট নগরে কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

20