জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে সরকারী খাদ্যবান্ধব কর্মসূচীর তিন টন চাল উদ্ধার

মোঃ ইকবাল হোসেন খান।।

টাঙ্গাইলে যৌথ অভিযানে টাঙ্গাইলের মির্জাপুরে খোলা বাজার ও দোকান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি বাজারের একটি দোকান থেকে এসব চাল উদ্ধার করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক আজিজ, মির্জাপুর উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার এবং মির্জাপুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে খাদ্যবান্ধব কর্মসূচির এ চাল উদ্ধার করেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন জামুর্কি বাজারে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল দোকানে মজুত এবং খোলা বাজারে বিক্রি হচ্ছে। এমন সংবাদ পেয়ে রাতেই সেনাবাহিনী ও পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন।

এ সময় খোলা বাজার ও দোকানে মজুত রাখা ২ হাজার ৯০০ কেজি (প্রায় তিন টন) চাল উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি।

তিনি আরও জানান, এ বিষয় জামুর্কি ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. ফিরোজ আলম মোক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তার সহযোগিতায় তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনার সঙ্গে যারা জড়িত প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কুড়িগ্রামে জাতীয়তাবাদী প্রচারদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

1

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

2

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

3

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

4

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফি

5

বিএনপি মনোনয়ন বঞ্চনায় মাদারীপুরে এক্সপ্রেসওয়ে অবরোধ

6

নিয়ামতপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

7

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) গাঁজা উদ্ধার; প্রাইভেটকার

8

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী

9

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্না

10

বেলকুচিতে হেরোইন ও নগদ টাকা সহ স্ত্রী আটক স্বামী পলাতক

11

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

12

ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অ

13

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

14

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

15

সরাইল ও আশুগঞ্জে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী: এস এন তরুণ দে'

16

লালমাইয়ে বাগমারা উওর ইউনিয়ন বেগম জিয়া'র রোগমুক্তি চেয়ে দোয়া

17

সাংবাদিক নন সবাই আইনগত সীমাবদ্ধতা স্পষ্ট

18

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবা

19

বিএনপি'র ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা

20