জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে মাদক সেবনে বাধা দেয়ায় পিতা পুত্রকে বেধড়ক মারধর মাদক সেবীদের

রিয়ন হোসেন 
ঝিনাইদহে মাদক সেবনকালে বাধা দেয়ায় পিত-পুত্রকে বেধড়ক মারধর করলেন মাদকসেবীরা।ঘটনাটি ঘটেছে আজ সকালে ঝিনাইদহ পৌরসভার মহিলা কলেজ পাড়ায়।

আহত গোলাম মোস্তফা ও জারিফ একই এলাকার মৃত আবুল হোসেন ও গোলাম মোস্তফার ছেলে।

থানায় অভিযোগে এজহার সূত্রে জানাযায়, ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ার বাসিন্দা  মো. গোলাম মোস্তফা।  তিনি তার নিজ বাড়িতে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। অভিযুক্ত ১। অপু (২৩) ২। জাকির (২৪) ৩। তানিয়া (৩৫) সর্বসাং ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পূর্ব পাড়ার বাসিন্দা। প্রতিদিনকার মত আজকেও সকাল সাড়ে দশটার সময় তারা সহ আরো ৮-১০ জন মাদক সেবন করে আমার বাড়ির সামনে। এমন পরিস্থিতিতে আমি বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তারা আমার উপর চড়াও হয়। একপর্যায়ে লাঠি সোটা দিয়ে আমার উপর আঘাত করতে থাকে। এরপর আমার ডাক চিৎকার শুনে আমার ছেলে জারিফ আমাকে বাঁচাতে আসে। মাদক সেবীর দল আমার ছেলের উপরেও চড়াও হয়। পরে লাঠির বাড়িতে তার শরীর চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়। 


এজাহারে  আরো উল্লেখ করা হয়েছে এর আগে কয়েকবার করে গোলাম মোস্তফাকে মারধর বাড়িঘর উচ্ছেদেরে হুমকি দিয়েছে অভিযুক্তরা।আজ এ ঘটনার পর বাদী মোস্তফা ও তার পুত্র জারিফ ঝিনাইদহ সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি জানিয়েছেন এ ঘটনায় দ্রুত এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।অতিশিঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

1

ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম

2

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

3

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

4

ভয়াল ১২ নভেম্বর, ১৯৭০ সালের এই দিন প্রাণ হারায় জেলার ৪৮ হাজ

5

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের বহিষ্কারদেশ

6

তাড়াইলে হাতপাখার এমপি প্রার্থীর আগমন

7

কফিনে শোয়ানো পোপ ফ্রান্সিসের মরদেহ, ছবি প্রকাশ ভ্যাটিকানের

8

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

9

সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তা

10

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

11

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো কর্মচারীরা

12

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

13

তারাগঞ্জে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

14

চুয়াডাঙ্গায় তিনদিন সূর্য্যরে দেখা মেলেনি, তীব্র শীত অনুভূত হ

15

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মাওলানা মাহমুদুল হাসান শা

16

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

17

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের ঢল

18

মঠবাড়িয়ার সৌদি প্রবাসী হাসপাতালের মালিকসহ তিন জনের বিরুদ্ধে

19

যাত্রী পারাপার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক আ

20