জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

বাবুল আক্তার, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জালাল উদ্দিন (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন ওই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, সকালে জালাল উদ্দিন নিজ বাড়ি থেকে বের হয়ে পাশের নয়াপাড়া গ্রামের কাছে নিজের ড্রাগন ফলের বাগানে কাজ করতে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। সন্ধ্যার পর বাগানে গিয়ে তাঁরা জালাল উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখেন। এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যদের দাবি, বাগানে কাজ করার সময় জমিতে টানানো বৈদ্যুতিক তারে স্পর্শ লাগায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মৃতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

1

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

2

প্রকাশিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভুক্তভোগী সংবা

3

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

4

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতা

5

হিলিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প

6

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগ

7

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।

8

গত একমাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্

9

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যা জানা যাচ্ছে

10

আসামি চালান নিয়ে বাকবিতণ্ডা, এএসআই শরীফের লাঠির আঘাতে এএসআই

11

তালতলীতে ধানক্ষেতে ইঁদুর দমনের ফাঁদে শিশুর মৃত্যু

12

বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ

13

প্রজন্ম মীরসরাই এর নতুন কার্যকরী কমিটি গঠন

14

মনোহরদীতে কৃষি জমির টপ সয়েল কাটায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা

15

মাদারীপুরে প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য

16

বেতন বন্ধে উত্তাল তারাকান্দি যমুনা সার কারখানা

17

বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করতে কলাপাড়ায় ৮ দলীয় জোটের

18

নিয়ামতপুরে বয়স্ক ভাতা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন

19

মৌলভীবাজারে লিটন হত্যা মামলার আসামী গ্রেফতার

20