জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বাবুল আক্তার।।

ঝিনাইদহে খালের পানিতে ডুবে আপন হোসেন (৭) ও লামিম হোসেন (৫) নামে দুই শিশুর মৃত‍্যু হয়েছে। বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে ওই দুই শিশু খালের পানিতে ডুবে যায়। তারা একে অপরের মামাতো- ফুফাতো ভাই।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে।
মৃত শিশু লামিম হোসেন দোগাছি গ্রামের রিপন মন্ডলের ছেলে এবং মৃত আপন হোসেন পার্শবর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জল বিশ্বাসের ছেলে। মৃত আপন হোসেন অপর শিশু লামিম হোসেনের মামাতো ভাই।
মৃতের স্বজন ও পুলিশ জানিয়েছে, সকালে শিশু লামিম তার মামাতো ভাই আপনকে সাথে নিয়ে গ্রামের খালে ছিপ/বরশি নিয়ে খালে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে তারা খালের পানিতে পড়ে যায়। এসময় খালের পানির স্রোতে তারা ভেসে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে বুঝে দেওয়া হয়েছে। বিকালে পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

1

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

2

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

3

বড়লেখায দুইশতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দিল অগ্রগতি সমাজক

4

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

5

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

6

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

7

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

8

চুনারুঘাটে বন বিভাগের নিলামে হামলা, শ্রমিক দল নেতা সহ ৭জনের

9

বগুড়ায় পরকীয়ার জেরে স্বামীকে খুন

10

গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃ

11

রায়গঞ্জে অভিমানী কিশোরীর আত্মহত্যা

12

শালিখায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

13

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

14

গোয়ালন্দে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভা

15

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

16

ঢাকা ১৯ শাপলা কলির প্রচারণা

17

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

18

হাদীর অকাল শহীদি মৃত্যুতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দা

19

ধরমন্ডল সড়কে বেহাল দশা জুন দুর্ভোগ চরমে

20