জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝাড়াখালী স্কুলে শিক্ষক-স্বেচ্ছাচারিতা, প্রধান শিক্ষকের নীরব সমর্থন

রাসেল জাহাঙ্গীর।।

বরগুনার তালতলী উপজেলার ঝাড়াখালী এসইএস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফাতিমা আক্তারের বিরুদ্ধে মাসব্যাপী কর্মস্থলে অনুপস্থিত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর এই দায়িত্বজ্ঞানহীন আচরণে প্রধান শিক্ষকের নীরব সমর্থন এবং আর্থিক লেনদেনের অভিযোগ স্কুলটির অভ্যন্তরীণ অব্যবস্থাপনার চিত্র সামনে এসেছে ।
​সরল জমিনে গিয়ে দেখা গেছে 
​বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা ফাতিমা আক্তার মাসের পর মাস ধরে ক্লাসে অনুপস্থিত। নবম শ্রেণির ছাত্র মো. ছিয়াম আকন সরাসরি জানায়, প্রায় তিন থেকে চার মাস ধরে ফাতিমা ম্যামকে ক্লাসে পাইনি। শুনেছি তিনি নাকি ঢাকায় পরীক্ষা দিতে গেছেন। তিনি আমাদের সমাজবিজ্ঞানের শিক্ষিকা, কিন্তু এখন আমাদের সেই ক্লাসগুলো হয় না। একজন শিক্ষকের এমন দীর্ঘ অনুপস্থিতি শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
​শিক্ষিকা ফাতিমা আক্তার প্রধান শিক্ষক মো. আ. লতিফ-এর আপন বোন হওয়ায় এই অনিয়ম যেন আরও প্রশ্রয় পেয়েছে। সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর মোল্লা জানান, ফাতিমা আক্তার দুই মাস ধরে ঢাকায় পরীক্ষা দিচ্ছেন বলে তিনি শুনেছেন, কিন্তু লিখিত কোনো ছুটির আবেদন আছে কিনা, তা তার জানা নেই। প্রধান শিক্ষক প্রথমে গণমাধ্যমকে তথ্য দিতে অস্বীকার করলেও, পরে মৌখিক ছুটির কথা স্বীকার করেন। লিখিত আবেদন ছাড়া এমন দীর্ঘ ছুটি দেওয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং প্রধান শিক্ষকের ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত।
​
​এ বিষয়ে বক্তব্য জানতে শিক্ষিকা ফাতিমা আক্তারের মুঠোফোনে (01715425840) যোগাযোগ করা হয়। একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি, যার ফলে তাঁর আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া সম্ভব হয়নি।
​
​বিদ্যালয়ের সাবেক অফিস সহকারী মো. মাসুম বিল্লাহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বলেন, "প্রধান শিক্ষক আমার কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা নিয়ে আমার নিয়োগ বাতিল করে অন্য একজনকে চাকরি দিয়েছেন।" মাসুম বিল্লাহ তার ভিটেমাটি বিক্রি করে টাকা দিয়েছিলেন এবং এখন তিনি নিঃস্ব। তিনি তার চাকরি ফিরে পেতে চান।
​
​এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, আমি এর আগে অভিযোগ পাইনি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষের এই 'কঠোর ব্যবস্থা' শুধু মুখের কথায় সীমাবদ্ধ থাকে, নাকি সত্যি কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের দুই সমান্তরাল পথ মিশে যাচ্ছে এক মোহনায়

1

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মা

2

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত

3

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তাপ্রশস্ত করণ

4

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

5

পূর্বধলায় উপজেলা গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী

6

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

7

উল্লাপাড়ায় বিএনপির ১১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিত

8

শেখ হাসিনার রায় নিয়ে নাশকতা ঠেকাতে নিয়ামতপুরে বিএনপির অবস্থা

9

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

10

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

11

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

12

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

13

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

14

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

15

সাংবাদিক নন সবাই আইনগত সীমাবদ্ধতা স্পষ্ট

16

তারেক রহমানকে দেখতে হোসেনপুরের ২০ হাজার নেতাকর্মী এখন রাজধান

17

পটুয়াখালী মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

18

জামালপুরে ৫ দফা দাবীতে অটোরিক্সা চালকদের ধর্মঘট

19

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা

20