জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রার্থী ও কর্মীরা

মিজানুর রহমান মুবিন 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  ঝালকাঠির দুটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে।  জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন  ২১জানুয়ারি ( বুধবার) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে তাদের নিজ নিজ প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দে ঝালকাঠি-২ ( ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা) আসনে বিএনপি এবং জামায়েত ইসলামী'র নেতৃত্বাধীন দশ দলীয় জোট, ইসলামী আন্দোলন, জেএসডি, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের  মোট ৮ জন প্রার্থী প্রতীক গ্রহণ করেন।ঝালকাঠি-১ (রাজাপুর -কাঠালিয়া) আসনে  বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের ১০ জন প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ পান।

ঝালকাঠি -২ আসনে বিএনপি মনোনীত ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধানের শীষ, জামায়াতে ইসলামী মনোনীত শেখ নেয়ামুল করিম দাড়ি পাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. সিরাজুল ইসলাম সিরাজী হাতপাখা গণ অধিকার পরিষদ এর প্রার্থী মোঃ মাহামুদুল ইসলাম সাগর ট্রাক, ঝালকাঠি -১ আসনে বিএনপি মনোনীত রফিকুল ইসলাম জামাল ধানের শীষ এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক দাড়ি পাল্লা    প্রতিক জেলা রিটার্ননিং কর্মকর্তার নিকট থেকে গ্রহন করার সাথে সাথে  প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অন্যান্য প্রার্থীরা তাদের দলীয় প্রতীক হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনেকেই মিছিল, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। প্রতিক বরাদ্দ পেয়ে প্রার্থীরা আশা প্রকাশ করে বলেন, জনগণের সমর্থন নিয়ে তারা বিজয়ী হয়ে নিজ দলের গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন সহ  নিজ নিজ প্রতিশ্রুতি বাস্তবতায়নে এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন। সংশ্লিষ্টরা জানান, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ঝালকাঠির দুই আসনে নির্বাচনী প্রচারণা আরও জোরালো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

1

২৮ নভেম্বর পথসভা সফল করতে মনিরামপুর উপজেলা বিএনপির ব্যাপক প্

2

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

3

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

4

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

5

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

6

সাপাহারে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিএনপির দোয়া মাহফিল

7

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো

8

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

9

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

10

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

11

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

12

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

13

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

14

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

15

বিচারের দাবিতে মিছিল শেষে শীতলক্ষ্যা সেতুতে ‘শহীদ ওসমান হাদি

16

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

17

ত্যাগীও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আশিক আহমেদ কমল

18

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার - জননেতা সেলিম রেজা

19

নওগাঁ-১ আসনে ত্রিমুখী লড়াই

20