মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে "উলামায়ে দেওবন্দের অবদান" শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে "উলামায়ে দেওবন্দের অবদান" শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুরে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে এ সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম জয়পুরহাট জেলা শাখার সভাপতি মুফতি জুবায়ের হোসেন।
ছাত্র জমিয়তে উলামায়ে ইসলাম জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে  বাংলাদেশের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর শায়খুল হাদিস উবায়দুল্লাহ ফারুক দা.বা।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে বাংলাদেশের সহ সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, সহ সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী, প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা চোধুরী নাসির আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন, সহ সভাপতি মাওলানা জোবায়ের হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতি যোবায়ের মাহমুদ, যুব জমিয়তের সভাপতি হাফেজ ইব্রাহীম সবুজ, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা রাজিবুল হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- " বাংলাদেশের মানুষ যতক্ষণ না ওলামায়ে দেওবন্দের আদর্শ ও কর্মসূচি গ্রহন করবে, ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষের শান্তি নিরাপত্তা ও স্বাধীনতা সার্বোভৌমত্বের সংরক্ষণ হবে না। আর এছাড়া বিকল্প কোন পথও নেই।"


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

1

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায়, ক্ষোভ প্রকাশ ক

2

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

3

আশাশুনির রগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

4

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

5

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন:

6

ধনারামা নতুন কলি স্পোটিং ক্লাবের "ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্ন

7

বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষি

8

আদেশ প্রত্যাহার: ঋণ খেলাপি নন চট্টগ্রাম–২ আসনের বিএনপির প্রা

9

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

10

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

11

রাজশাহীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

12

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক কমেটি ঘোষণা

13

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহে কাহিল জনজীবন

14

সাদুল্লাপুরে পাওনা টাকা নিয়ে তাণ্ডবের উপক্রম, সেনা নেমে দেড়

15

জগন্নাথপুর কাঁচাবাজারে(নতুন বাজার) শীতকালীন সবজির দাম কমতে শ

16

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবীন বরণ ও প

17

পাবনা থেকে ৯ বছরের শিশু কন্যার মরাদেহ উদ্ধার

18

বুড়িমারী ইউনিয়ন যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

19

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

20