গত ১৪ জুলাই (রবিবার) বিকাল ৪টায় লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ২০২৪ইং সালের ঐতিহাসিক "জুলাই বিপ্লব" এ শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলার শাখার উদ্যোগে শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে এক মতবিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমীর মাষ্টার জাকির হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী জনাব নিজামুল হক নাইম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী জনাব মাওলানা হারুন অর রশিদ, সহ সেক্রেটারী মাওলানা আকতার উল্লাহ, জেলা বায়তুল মাল সম্পাদক জনাব বেলায়েত হোসেন, লালমোহন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা সেক্রেটারী মাওলানা রুহুল আমিন প্রমুখ।
সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আব্দুল হক।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “জুলাই বিপ্লব ছিল এ দেশের গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচারের সংগ্রামে একটি অবিস্মরণীয় অধ্যায়। শহীদরা এই মাটির জন্য, ইসলামী মূল্যবোধের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা তাঁদের রক্তের ঋণ কখনো শোধ করতে পারবো না, তবে তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।”
অনুষ্ঠানে শহীদ ১২টি শহীদ পরিবার ও ৪৩ টি আহত পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।উল্লেখ্য যে প্রতিটি শহীদ পরিবারকে ২ লক্ষ টাকা করে প্রদান করেছে। বক্তারা শহীদদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে জামায়াতের চলমান কর্মসূচিতে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন