মোঃ এরশাদুল হক
প্রকাশঃ 15-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনের ১০ শহীদ পরিবারের সাক্ষাৎ অনুষ্ঠান ও আর্থিক অনুদান

জুলাই আন্দোলনের  ১০ শহীদ পরিবারকে সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত ও আর্থিক অনুদান।

কুড়িগ্রামে জুলাই/ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনে ১০ শহীদ পরিবারের  সাক্ষাৎ ও  আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

মঙ্গলবার(১৫ জুলাই) কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে, আমরা বিএনপির পরিবার আয়োজিত জুলাই- আগষ্ট /১০ নিহত পরিবারের সাক্ষাৎ ও শহীদ পরিবারের  মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন।

সভাপতিত্ব করেন, জনাব মোঃ আতিকুর রহমান রুমন, আহবায়ক আমরা বিএনপি পরিবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব জনাব, অ্যাড. রুহুল কবির রিজভী।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক, মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তফা) সদস্য সচিব, আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক

 আলহাজ্ব মাহবুবার রহমান, সদস্য সচিব, আবু হানিফ বিপ্লব পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, আব্দুল আলীম,সদস্য সচিব,সি:যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রানা।

আরও উপস্থিত ছিলেন, যুবদলের সদস্য সচিব, নাদিম আহমেদ, সিঃসহ-সভাপতি নাসিম পারভেজ তারা, সহ সভাপতি মাসুদ রানা বাবু, সহ সভাপতি ফারুক আহমেদ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, আরমান হোসেন সদস্য সচিব ইদ্রিস আলী কৃষক দলের আহবায়ক রিপন রহমান সহ জেলা ছাত্রদলের সভাপতি  আমিমুল ইহসান যুগ্ন আহ্বায়ক বিপুল আহমেদ,যুগ্ন আহবায়ক সোহেল রানা,দপ্তর সম্পাদ ইকবাল রাব্বি, মোঃ নাজমুল ইসলাম (ইমন) সহ প্রমুখ।


অনুদান গ্রহণ করতে আসা শহীদ আশিকের ছোট ভাই আতিকুর কান্নাজড়িত কণ্ঠে বলেন, আশিক  ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান। তাকে হারিয়ে আমরা দিশেহারা।  বিএনপির এই সহযোগিতা আমাদের মতো অসহায় পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি আনবে। কিন্তু উপজেলা প্রশাসন থেকে কোনো খোঁজ কেউ নেয়নি।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড.রুহুল কোবির  রিজভী  বলেন, এই শহীদ পরিবারগুলো শুধু বিএনপির নয়, পুরো জাতির সম্পদ। যে কোনো প্রয়োজনে বিএনপি তাদের পাশে আছে এবং থাকবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এ শহীদদের ‘বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে কুড়িগ্রামে ১০ জন তরুণ প্রাণ হারিয়েছেন।  তাদের পরিবারকে অনুদান দেওয়া হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। আমরা এই পরিবারগুলোর পাশে থাকব এবং তাদের দুঃখ-কষ্ট লাঘবে আন্তরিকভাবে কাজ করে যাব। শহীদ পরিবারগুলোর পাশে থেকে ভবিষ্যতেও বিএনপির সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

1

পলোগ্রাউন্ডের ঐতিহাসিক মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন

2

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির ৬ নেতা বহি

3

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

4

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

5

মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

6

গজারিয়ায় কুখ্যাত নয়ন–পিয়াস ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য রমজ

7

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

8

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

9

কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ম

10

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

11

জবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

12

দুবলার চরে রাস পূজা ঘিরে বন বিভাগের নিরাপত্তা

13

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

14

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এনটিআরসিএর হাতে প্রধান ও সহ.প্রধান

15

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

16

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ

17

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

18

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারে

19

পোরশায় মাসিক সমন্বয় সভ এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের

20