মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
প্রকাশঃ 9-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

জীবন যুদ্ধে হার না মানা সৈনিক আজাদুল।ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছুটে চলছেন জীবিকার তাগিদে

রাস্তায় যখন সকলে ছাতা মাথায় কিংবা বৃষ্টির ভয়ে ঘরের কোণে আশ্রয় নিচ্ছে, তখন এক ব্যক্তি ভেজা জামা-কাপড়ে ছুটে চলেছেন মাথায় আলুর চিপস চেপে। চোখেমুখে ক্লান্তির রেখা, তবুও কোথাও যেন এক অদ্ভুত শক্তির প্রতিচ্ছবি। তিনি আজাদুল—জীবনের কঠিন সংগ্রামে এক অবিচল সৈনিক। 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলাার বড়তাড়া ইউনিয়নের ঘোড়শাল গ্রামের মোজাম্মেল হক এর ছেলে আজাদুল ইসলাম বয়স প্রায় চল্লিশ ছুঁইছুঁই। পরিবারের সদস্য ৬ জন স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ বাবা-মা এই ছয়জনের জীবনের ভার কাঁধে নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত অবধি বিক্রি করেন আলুর চিপস। স্কুলে পড়ুয়া ছেলেমেয়ের মুখে হাসি ফোটাতে নিজের আরামের কথা ভাবার সময়ই দেন না।
“বৃষ্টি-ঝড় তো থামবে না, কিন্তু পেটের ক্ষুধাও তো থামে না,” বলছিলেন আজাদুল, তার কাঁপা কণ্ঠে দৃঢ়তার ছোঁয়া। “আলুর চিপস বিক্রি, এইটুকুই আমার সম্বল। রোগ-ব্যাধি, কষ্ট সব সয়ে চলতে হয়।”
আজাদুলদের মতো মানুষরাই আমাদের সমাজের অদৃশ্য নায়ক। তারা সেভাবে ক্যামেরার সামনে আসেন না, সামাজিক মাধ্যমে ভাইরাল হন না। কিন্তু প্রতিদিন যারা সত্যিকারের লড়াই করে বাঁচেন—তাদের গল্প গুলোই আসলে অনুপ্রেরণার উৎস হওয়া উচিত।
যখন অনেকে ছোট সমস্যায় হাল ছেড়ে দেয়, তখন আজাদুলের মতো কেউ কেউ জীবনের প্রতিটি মুহূর্তে লড়াই করে বাঁচার পথ খুঁজে নেন। তারা স্বপ্ন দেখেন—নিজে না পারলেও সন্তানদের ভালো কিছু দেওয়ার।
আজাদুলের মতো মানুষেরা আমাদের শেখান, জীবন মানেই যুদ্ধ নয়, জীবন মানে সেই যুদ্ধকে গ্রহণ করে এগিয়ে চলা। তারা জানান, যতই ঝড় আসুক, হার না মানার গল্পগুলো শেষ হয় না।
সরকারি কোন পৃষ্ঠপোষকতা অথবা একটু সাহায্যের হাত অনেক এগিয়ে নিয়ে যেতে জীবনের সাথে হার না মানা এসব আজাদুলদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী স

1

মাদারীপুর জেলা প্রশাসকের শিবচর উপজেলা কার্যালয় পরিদর্শন ও ম

2

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

3

শফিকুল ইসলাম মোড়ল ভাইয়ের উঠান বৈঠক

4

সাংবাদিকের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

5

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

6

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

7

নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে গজারিয়া থানা প্রেসক্লাবের

8

নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩

9

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা.

12

ঝালকাঠির দু'টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপ

13

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার

14

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

15

পাবনা জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা ও হেনেস্থা

16

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

17

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

18

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

19

কুয়েতের ই-ভিসা সহজিকরণ করায় আবেদনের হিড়িক

20