জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জার্মানিতে জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রিয়াজুল হক

বিদেশের মাটিতে জাতীয়তাবাদের চেতনাকে আরও বেগবান করা এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় জার্মানিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার মাগরিব নামাজের পর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জার্মানি শাখার উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাসাস জার্মানির আহ্বায়ক পদপ্রার্থী শামসুদ্দৌহা ফেরদৌস এবং সদস্য সচিব পদপ্রার্থী শাওন আহমেদ-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান, যুবদল নেতা আনহার মিয়াসহ বার্লিন মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন। মোনাজাতে বিশেষভাবে দোয়া করা হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে। পাশাপাশি দেশনায়ক তারেক রহমানের নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন এবং সম্প্রতি গুলিবিদ্ধ হওয়া ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং প্রবাসে জাতীয়তাবাদী শক্তির ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে বনবিভাগের অভিযানে ১০০ ঘনফুট কাঠসহ গাড়ি জব্দ

1

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

2

দোয়ারাবাজারে এসআই মনিরুলের নেতৃত্বে বিশেষ অভিযান

3

নিহত ও আহত পরিবার বর্গের চেক বিতরণ

4

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

5

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ

6

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক মহা

7

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

8

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

9

কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট

10

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

11

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে ব্যারিস্টার রুমিন ফারহানা

12

চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে প্রচারণা অনুষ্ঠিত

13

সাংবাদিক নন সবাই আইনগত সীমাবদ্ধতা স্পষ্ট

14

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিভিন্ন ইউনিয়ন থেকে বিলুপ্তির পথে খ

15

নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানি সংকটের ভয়াব

16

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

17

বাঞ্ছারামপুর আমিন সমিতির কমিটি গঠন সভাপতি আব্বাস, সম্পাদক নু

18

নিজামপুরে ৪০ হাজার লোকের কর্মযজ্ঞ শুরু

19

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ এ

20