খোকন মিয়া
প্রকাশঃ 17-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে মাইকে ঘোষণা দিয়ে ৭ পরিবারকে সমাজচ্যুত

জামালপুরে গ্রাম্য সালিশের সিদ্ধান্ত না মানায় ঢাকঢোল পিটিয়ে মাইকে ঘোষণা দিয়ে সাত পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৪ জুন) জামালপুর সদর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।
এর আগে গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ঘটনাটি জামালপুর পৌর এলাকার দাপুনিয়া গ্রামে ঢাকঢোল পিটিয়ে মাইকে ঘোষণা দিয়ে তাদের সমাজচ্যুত করা হয়। এরপর থেকে পরিবারগুলো বাড়িতেই অবস্থান করেছে।
জানা যায়, শুক্রবার দুপুরে পৌর এলাকার দাপুনিয়া গ্রামের মো. মন্টু সঙ্গে বিদ্যুৎতের সংযোগ নিয়ে মো. মুনছুর মিয়ার সঙ্গে মারধরের ঘটনা ঘটে। ঘটনাটি মীমাংসার জন্য ওইদিন রাত ৮টার দিকে দাপুনিয়া পশ্চিমপাড়া বকুলতলা মোড়ে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশের মাতব্বররা মো. মুনছুর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানার টাকা দিতে অস্বীকার করায় মুনছুর মিয়ার সাত পরিবারকে সমাজচ্যুত করা হয়। পরে রাতে এলাকায় ঢাকঢোল পিটিয়ে ও মাইকিং করে সমাজচ্যুত সাত পরিবারের নাম ঘোষণা করা হয়।
সমাজচ্যুত ইসমাইল মৌলভী বলেন, ‘মসজিদের লোকজন মিটিং করে মাইক দিয়ে ঢোল বাজাইয়ে নাচগান করে এক ঘরে করে দিছে। এখন বাইরে গেলে কিছু মানুষ টিটকারি দিচ্ছে। দোকানে সদাই (খাবার) দিতেছে না। আর মারতেও আসে তারা।’
এলাকাবাসী দিদার বলেন, ‘এলাকা দুভাগে ভাগ করা। এক ভাগের কতিপয় কিছুলোক সামান্য ঘটনা নিয়ে অন্যদের আটক করেছেন। আমরা এইটা চাচ্ছি না কেউ আটক থাকুক।’
অভিযুক্ত শামীম আহম্মেদ বলেন, ‘বিদ্যুতের কাজ করতে গেলে কথাকাটাকাটি হয়েছে। শুক্রবার মসজিদে এসে মিথ্যা অভিযোগে মারপিট করেছে। এ জন্য এমনটা করা হয়েছে।’
জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সালেহীন আশেকীন বলেন, ‘এ ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি। তার প্রেক্ষিতে পুলিশ পাঠিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। পরিবারগুলো চলাফেরা করছে। রাতে তারা বসে সমাধান করার কথা। সমাধান না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কুড়িগ্রামে জাতীয়তাবাদী প্রচারদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

1

চিরিরবন্দর রানীরবন্দরে আখতারুজ্জামান মিয়ার পথসভায় জনসমুদ্র

2

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

3

বিষপানে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু, মাদ্রাসা শিক্ষককে আটক কর

4

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

5

ব্রিজ নয়,যেন মৃত্যুর ফাঁদ

6

বাপের জমির ভাগ নিতে সাত বোনের তোরজোর

7

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

8

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

9

পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি দম্পতি

10

গলাচিপায় খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৪ জন

11

পার্বতীপুরে ওলামা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

12

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নাজিম উদ্দীন নাবিল

13

বান্দরবান, জেলার,লামা-আলীকদম প্রেসক্লাব প্রতিষ্ঠার, সংক্ষিপ্

14

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে দিনাজপুর পুলিশ সুপার কার

15

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

16

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে বিদায় সংবর্ধনা প্

17

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

18

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

19

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

20