মোঃ গোলাম কবীর
জয়পুরহাট জেলার মাস্টারপাড়া মন্দির ও সুগার মিল সর্বজনীন মন্দির পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবীর।
পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির দায়িত্বশীলদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় তিনি ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।