এস এম সিয়াম
প্রকাশঃ 12-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

জবি ছাত্রদলের আরেক নেতার পদত্যাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্তের পদত্যাগের পর এবার পদত্যাগ করেছেন সংগঠনটির আরও একজন আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান রানা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী । 
আজ শনিবার (১২ জুলাই) দুপুরে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজ পদত্যাগের ঘোষণা দেন।
পোস্টে তিনি লেখেন, "আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির ‘আহ্বায়ক সদস্য’ পদ থেকে সরে দাঁড়াচ্ছি।"
তিনি আরও লেখেন, "জুলাই বিপ্লবের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম, তা এখনো চোখে পড়েনি। বরং বর্তমান পরিস্থিতিতে আমি চরমভাবে আশাহত ও মানসিকভাবে বিপর্যস্ত।"
পদত্যাগপত্রে ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, "ছাত্রদলের সাথে সম্পৃক্ত থাকায় ভাইদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। হয়তো আমি আমার জায়গা থেকে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারিনি। তবু দলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি এবং প্রত্যাশা করি—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের মতো স্বর্ণযুগ আবার ফিরে আসুক। দলের প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।"
এ নিয়ে চলতি মাসে জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির দুজন সদস্য পদত্যাগ করলেন। তবে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপ

1

মাওলানা জুবায়ের হোসেন' ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন

2

নাসিরনগরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

3

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

4

মুকসুদপুরে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের আগমনে পথসভায়

5

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক র

6

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

7

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

8

‎রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্

9

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

10

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচ

11

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

12

গ্রাম থেকে ঢাবি - স্বপ্ন ছুলেন আনোয়ারার জিসান মোবারক

13

জয়পুরহাটের উন্নত মানের আলু এখন বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে,

14

বগুড়া শেরপুরে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

15

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

16

গোয়ালন্দে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশ

17

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

18

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

19

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

20