জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছন

মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল 


সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

 দিনের শুরুতে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার কাছে তাঁর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আবদুল কাদির। এরপর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। বেলা আড়াইটার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল-মাদানী। বিকেল ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। এছাড়া বিকেল সাড়ে ৪টার দিকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। এর আগে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুপ রতন সিংহর কাছে মনোনয়নপত্র দাখিল করেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র মনোনীত প্রার্থী আজিজুল হক। মনোনয়নপত্র জমাদান শেষে প্রার্থীরা উপস্থিত সাংবাদিকদের কাছে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রায় ৪ লাখ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নতুন শাসন ব্যবস্থার পক্ষে রায় দেবে। সকল প্রার্থী একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড়ে নারীর মরদেহ

1

মাদক

2

শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার

3

সিলেটের উন্নয়নে বাঁধা ডিসি ও পুলিশ সুপার

4

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

5

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

6

অদম্য নারীদের সংবর্ধনায় অনুপ্রেরণামুখর আয়োজন নান্দাইলে

7

হালিশহরে ইসলামী যুব আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

8

শেরপুর জেলার পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহণ করলেন নবাগত পুলিশ

9

গোয়ালন্দে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

10

শহীদ বুদ্ধিজীবী দিবসে শেরপুরের কল্যাণী বধ্যভূমি ও গণ-কবরে পু

11

‎ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন

12

সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির মিলাদ

13

বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে

14

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

15

সুন্দরবন থেকে আট জেলে আটক

16

ঠাকুরগাঁওয়ে ১৪টি ঘর পুড়ে ছাই

17

কুড়িগ্রামের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয

18

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

19

শার্শায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি

20