জনতার খবরঃমহিউদ্দিন জুয়েল।
ছাতকে সিআর-৩৯৯/২৫ (ছাতক) মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল হান্নান (৩৮) -কে গ্রেফতার করা হয়েছে। সে নোয়ারাই ইউনিয়নের কুপিয়া গ্রামের ছিদ্দেক আলীর পুত্র।
এ দিকে সিআর-৫৪৯/২৩ (ছাতক ) মামলার (সাজাপ্রাপ্ত) আসামী মোছাঃ সেলিনা বেগমকে পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।সে কালারুকা ইউনিয়নের বোবরা পুর গ্রামের কবির আহমদের স্ত্রী।
অপরদিকে বিদ্যুৎ সিআর ১৭৬/২৩ (ছাতক ) মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ খুরশেদ আলী- কে গ্রেফতার
করা হয়েছে। সে নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের জনিফর আলীর পুত্র।
শনিবার রাত নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান জানান,ধৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।