জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গার ৫ থানায় অনলাইন জিডির কার্যক্রম উদ্বোধন

‎আবদুল্লাহ আল মামুন।।

এখন থেকে সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য থানাতে যেতে হবে না, ঘরে বসেই যে কোন স্থান বা যে কোন সময়ে অ্যাপসের মাধ্যমে সকল প্রকার জিডি করতে পারবেন চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানার নাগরিকরা।

‎
‎রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সদর থানায় উপস্থিত হয়ে জেলার পাঁচটি থানায় 'অনলাইন জিডি কার্যক্রম' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) খন্দকার গোলাম মওলা ( বিপিএম-সেবা)।
‎
‎এই কার্যক্রমের মাধ্যমে জেলার পাঁচ থানায় এখন থেকে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে সকল প্রকার সাধারণ ডায়েরি (জিডি) করা যাবে। পূর্বে শুধু হারানো সংক্রান্ত জিডির সুবিধা থাকলেও, এখন পূর্ণাঙ্গ জিডি সেবা ঘরে বসেই পাওয়া যাবে যার ফলে নাগরিক ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
‎
‎পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, “অনলাইন জিডি চালুর মাধ্যমে পুলিশি সেবাকে আরো আধুনিক ও সহজলভ্য করা হলো। এখন থেকে নাগরিকরা মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সহজেই অভিযোগ জানাতে পারবেন। তদন্তকারী কর্মকর্তার সাথেও সরাসরি অনলাইনে যোগাযোগ করা যাবে এবং জিডির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
‎
‎তিনি আরও জানান, *অনলাইন জিডির জন্য প্রয়োজন হবে *জাতীয় পরিচয়পত্র (এনআইডি), সক্রিয় মোবাইল নম্বর, স্মার্টফোনে তোলা লাইভ ছবি।
‎ব্যবহারকারীদের প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর যেকোনো ধরনের জিডি যেমন হুমকি, নিখোঁজ, চুরি, উত্যক্তকরণ ইত্যাদি করা যাবে সহজেই।
‎
‎পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জেলার নাগরিকদের উদ্দেশ্য বলেন, মিথ্যা, ভিত্তিহীন, অসম্পূর্ণ তথ্য সম্বলিত জিডির ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। এক্ষেত্রে প্রকৃত সত্য ঘটনা ও তথ্য সমৃদ্ধ সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে জিডি করার অনুরোধ জানান। এই অনলাইন জিডি কার্যক্রম জনগণের জন্য পুলিশি সেবা ডিজিটাল ও অধিকতর স্বচ্ছ করার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যপস) কনক কুমার দাস, সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি প্রমুখ। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ

1

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

2

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

3

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মনোন

4

নওগাঁ বাইপাস সড়কে ভয়াবহ দুর্ঘটনা

5

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিভিন্ন ইউনিয়ন থেকে বিলুপ্তির পথে খ

6

শ্রীপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখল

7

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসে

8

সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যর রাষ্টীয় মর্যা

9

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

10

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

11

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

12

চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ও ২টি মহিষ আ

13

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

14

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারী

15

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক র

16

রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা আদায়

17

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

18

ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট ম

19

ভোলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইসলামী

20