জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় চলাচলের রাস্তা দখল করে দেওয়াল নির্মাণে ৪০ টি পরিবারের ভোগান্তি, মানববন্ধন

Abdulla All Mamun।।


চুয়াডাঙ্গার সদরের ২ নং ওয়ার্ড বুজরকগড়গড়ী সুমিরদিয়া বলাকা পাড়ায় চলাচলের রাস্তা অবৈধভাবে দখলে রাখার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ রাস্তা দখলে ৪০টি পরিবার ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করেন তারা। আজ রবিবার সকাল ১০:০০ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি করেন। এ সময় তারা অবিলম্বে চলাচলের রাস্তার দেওয়াল ভেঙে দিয়ে চলাচলের উন্মুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 
‎
‎এ সময় স্থানীয় ভুক্তভোগী মোঃ রাহুল, মিনারুল, ইব্রাহিম, কালো, উজ্জল বক্তব্য রাখেন। 
‎
‎ভুক্তভোগীরা বলেন,বুজরকগড়গড়ী সুমীরদিয়া বলাকা পাড়ার, (মোঃ আব্দুল জব্বার) যাতায়াতের ২০ ফিট রাস্তার মধ্যে ৪ ফিট ৪ ইঞ্চি রাস্তার জায়গা জোরপূর্বক দখল করে পাকা দেওয়াল নির্মাণ করেছেন। আমরা ওসি স্যারের কাছে গিয়েছিলাম ওসি স্যার কোন দায়িত্ব নেই নি, আমরা পৌরসভায় গিয়েছিলাম পৌরসভা থেকে তাদেরকে ৭ দিনের সময় দিয়েছিল তারা ৭ দিনের মধ্যে পাকা দেওয়াল সরায়ে নেয়নি। পরে এই বিষয় নিয়ে পৌরসভা কোন ব্যবস্থা নেয়নি। ইউএনও স্যারের কাছে গেছিলাম ইউএনও স্যার তাদের পাকা দেওয়াল ভেঙ্গে জনসাধারণের চলাচলের রাস্তা দিতে বলায় সে উল্টো ইউএনও স্যারের বিরুদ্ধে মামলা দায়ের করে। এবং আমাদের নামে মিথ্যা মামলা করে। ভুক্তভোগীরা আরো জানান রাস্তাটি সুমীরদিয়া বলাকা পাড়ার কবরস্থানের রাস্তা। এই রাস্তা দিয়ে আগে ট্রাক ঢুকতো এখন লাশের খাটিয়াও ঢোকানো যায় না। ভুক্তভোগীরা আরো বলেন (মোঃ আব্দুল জব্বার) টাকার জোরে আমাদের ৪০ টি পরিবার দমন করে রেখেছে। তারা আরো বলেছেন তোমরা জনখাটা, তোমরা জন খেটে টাকা উপার্জন করে মামলা লরবা। আর আমার ছেলে বিদেশে থাকে তোমাদের সারা মাসের ইনকাম আর আমার ছেলের এক মাসের ইনকাম সমান। টাকার জোরে আমি জায়গা দখল করে রাখবো।
‎
‎এদিকে চলাচলের রাস্তাটি দখলমুক্ত করতে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেও এর কোনো প্রতিকার পাচ্ছেন না তারা।  তাই দ্রুত দেয়াল ভেঙে জনগণের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতে জবুথবু কালিগঞ্জ, দুই দিন ধরে সূর্যের দেখা নেই

1

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

2

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে দিনাজপুর পুলিশ সুপার কার

3

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

4

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

5

চাঁপাইনবাবগঞ্জ-৩ : আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন জননেতা নূরু

6

বগুড়া–৭ আসনে জামায়াত প্রার্থীর পোস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

7

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

8

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি মির্জা ফখরুল

9

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

10

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

11

লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত

12

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

13

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

14

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

15

দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ক

16

গোয়ালন্দ ধানের শীষের পক্ষে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

17

শরৎ কালে অপ্রত্যাশিত বর্ষণে বিপর্যস্ত নিয়ামতপুর

18

দোয়ারাবাজার আহাদ হত্যা এক মাস পেরিয়ে গেলে ও গ্রেফতার নেই, উদ

19

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

20