জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চিলমাীরতে নবাগত জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ারুল ইসলাম জুয়েল।।
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ এর সাথে গত


মঙ্গলবার ১১টায় উপজেলা মিলনায়তনে সুধিজন, সাংবাদিক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, জেলার সকল সমস্যা একসাথে সমাধান সম্ভব নয় সকলকে ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হবে এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বাল্য বিয়ে, মাদক, অন লাইন জুয়া সহ সকল সমস্যা থেকে উত্তরণের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নুর আলম মুকুল, খেলাফত মজলিসের সভাপতি সহকারী অধ্যাপক ইয়ার আলী, প্রেসক্লাব চিলমারী সংগঠনের সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির, সাধারন সম্পাদক আবু ওবায়দুল হক খাজা, জাীয়তাবাদী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি বদরুদ্দোজা বুলু, তাইবুর রহমান, নুর আলম, চিলমারী প্রেসক্লাবের শাওরাত হোসেন সোহেল, ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা প্রমুখ।
বক্তাগণ চিলমারীর সমস্যা ও বিভিন্ন সম্ভাবনা গুলো তুলে ধরেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  চিলমারী উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন নুর আলম, এলজিইডির উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী জুয়েল প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

1

চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী মো: জাফর-২৫ এক যুবক আ*ত্ন*হ*ত্য

2

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

3

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন

4

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

5

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

6

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব,

7

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

8

তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ

9

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো

10

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

11

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

12

বারহাট্টায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠ

13

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

14

সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের স্বপ্নের সেতু উদ্বোধনের আগেই

15

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

16

বিএনপি'র উদ্যোগে বিশাল জনসভার আয়োজন

17

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

18

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

19

উত্তরবঙ্গের নেমেছে শীতের আমেজ

20