জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

আনোয়ারুল ইসলাম জুয়েল

পৈতৃক জমির  অংশে ৬ জন ফুপুর  চাষ করা গম  ক্ষেতে  ভাতিজাদেরকে ভূট্টা চাষে বাধা প্রদান করাকে কেন্দ্র করে চিলমারীর নয়ারহাট ইউনিয়নে উত্তর খাউরিয়ার চরে মঙ্গলবার ১৬/১২/২০২৫ ইং তারখে  ভাতিজাদের হাতে ২ ফুপু সহ ৭ জনের রক্তাক্ত ও ফোলা জখমের খবর পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ,  দুই ফুপু দেলজান ও নুরজান সহ মোট ৬ বোন পিতার জমির ৬ বিঘা অংশ হিসেবে ভাগ পায়। উক্ত জমিতে গত এক বছর ধরে তার চাষাবাদ করলেও আপন ভাতিজারা ফুপুদের উপর ক্ষিপ্ত হয় এবং ফুপুদেরকে তাদের জমির ভাগ থেকে বঞ্চিত করার নানাভাবে  প্রতিবন্ধকতার  সৃষ্টির পায়তারা চালিয়ে আসছে বলে ফুপু ও তাদের ওয়ারিশদের অভিযোগ। ইতি পূর্বেও একই ধারাবাহিকতায় নিজেদের জমি নিয়ে মতবিরোধের কারনে  ফুপু দেলজান ঢুষমারা থানায় ভাতিজাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছিলেন।  ঘটনার দিন আনুমানিক সকাল ১১ টার দিকে ফুপু দেলজান ও তার বোন নুরজান লোক মুখে শুনতে পায় যে, তাদের ভাতিজারা তাদেরই চাষ করা গম ক্ষেতে ভূট্টা লাগাচ্ছে। বোন নুরজানকে সঙ্গে নিয়ে দেলজান গম ক্ষেতের দিকে গিয়ে ভাতিজাদের কান্ড-কারখানা দেখে নিজেরাও হতবাক হন।  এমতাঃবস্থায় তারা ভাতিজাদেরকে ভূট্টা লাগাতে নিষেধ করলে ভাতিজাদের সাথে  বাক-বিতন্ডার শুরু হয়।একপর্যায়ে  দুই ফুপু দিলজান ও নুরজানকে পূর্বপরিকল্পিত ভাবে লাঠি,শোটা, শাবল ইত্যাদি নিয়ে সজ্জিত  ভাতিজাগন ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।  একটু দুরেই ভাতিজি সরবানুর বাড়িতে এ খবর পৌছলে  সেখানে অবস্থান করা ফুপু দেলজানের মেয়ে রোকেয়া, জামাতা দেলোয়ার সহ অনেকেই সেখানে ছুটে গিয়ে  দিলজান ও নুরজানকে নিয়ে বাড়িতে চলে আসে।  ফুপু ও তাদের ছেলে, মেয়ে, জামাতা সকলেই বিষয়টি নিয়ে ঢুষমারা থানায় যাওয়ার প্রস্ততিকালে  প্রতিপক্ষ ভাতিজাগন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সরবানুর বাড়িতে হামলা চালায়।  এসময় ভাতিজা, মন্টু,সাজেদুল, আবু তালেব, মালেকা, রুপচান, সাজেদুলের স্ত্রী সাথী,  আলেকজান ও আরো অনেকেই সরবানুর বাড়িতে অনুপ্রবেশ করে লাঠি, শাবল, ইত্যাদি দিয়ে এলোপাতারী ভাবে মারপিট ও ভাংচুর চালায়। এসময় তাদের হামলায় সরবানু, দিলজান,নরজান,হাসান, দেলোয়ার, হাসিনা সহ ৭ জনের রক্তাক্ত ও ফোলা জখম। হয়।  আহতদের চিৎকারে পড়শীরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে জরুরী ভিত্তিতে নৌকা যোগে চিলমারী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।  গতকাল  শুক্রবার চিলমারী স্বাস্থ্য কমপলেক্সে সরজমিন গিয়ে মহিলা ওয়ার্ডে মাথায় মারত্মক জখমী সরবানুর সংগে কথা হয়। তিনি জানান, তার মা ও খালাদের পৈতৃক অংশের জমিতে তার মায়ের ভাতিজা সাবেক ইউপি চেয়ারম্যান আসাদের হুকুমেই তাদের উপরে এ বর্ব্বোচিত হামলা করা হয়। হামলাকারী সাজেদুল তার মাথায় আঘাত করলে মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তপাত ঘটে, শুধু তাই নয় সে তার এক  কানের সোনার রিং জোড়পূর্ক খুলে 

নিয়ে যায়। সরবানুর খালা দেলজান অভিযোগ করেন তার ভাতিজা মন্টু ও সাজেদুল তাকে লাঠি দিয়ে আঘাতকরে মাটি ফেলে দেয় এবং হাতের উপর আঘাত লেগে হাত মচকে গিয়ে ফোলা জখম হয়। দেলজানের আরেক বোন নুরজানও বলেন, তার ভাতিজারা তাকেও বেধড়ক ভাবে শরীরে আঘাত করে।
আহত দেলোয়ার অভিযোগ করেন, আবুল হাসেম,তালেব, মন্টু ও সাজেদুল তার কানে আঘাত করলে কান দিয়ে রক্ত বের হয়েছে। তিনি অভিযোগ করেন, তার পকেটে থাকা চাষাবাদের জন্য বিভিন্ন খরচ বাবদ বড় অংকের টাকা  হামলাকারীরা ছিনিয়ে নিয়েছে।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে মর্মে আহতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

1

বান্দরবান, জেলার,লামা-আলীকদম প্রেসক্লাব প্রতিষ্ঠার, সংক্ষিপ্

2

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা মাসুদুজ্জামানের

3

শীতের আর্তনাদ

4

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

5

মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো যুবদলের ৪৭ তম

6

বেনাপোলে চেকপোস্টে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলারসহ পাসপোর্টয

7

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মা

8

শোক পালনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্

9

মাদক

10

ধামরাই উপজেলা নির্বাহী আফিসার সুতিপাড়া ইউনিয়নের সরকারি জমি উ

11

ইসির সামনে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধনের দাবিতে বিক্ষোভ

12

মাদারীপুর-১ এ নাদিরা মিঠু ও মাদারীপুর-২ এ জাহানদার আলী জাহান

13

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর বনে ফিরিয়ে দিল বন বিভাগ ও সেনাবাহ

14

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

15

লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

16

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

17

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

18

জীবন তারেক রহমানকে যা দিয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি কেড়ে ন

19

আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের

20