চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।।
কুড়িগ্রামের চিলমারীতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠ্যেয় আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক নুর আলম মুকুল, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, সাংবাদিক হুমায়ুন কবির, শাওরাত সোহেল,আবু ওবায়দুল হক খাজা,বদুদ্দোজা বুলু, তাইবুর রহমান, পূজা উদযাপন কমিটির আহবায়ক শ্রী তপন কুমার রায়, সদস্য সচিব সুমন রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্র নাথ রায়, হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান পরিষদের সভাপতি কর্ণধার রায়, প্রমূখ৷