জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চিলমারীতে বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল

আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী, (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 


দীর্ঘদিন ধরে  অসুস্থ সাবেক প্রধান মন্ত্রি ও আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদ জিয়ার আশুরোগ মুক্তির জন্য গতকাল চিলমারীর বালাবাড়িতে সাবেক যুগ্ম আহব্বায়ক, বিএনপি নেতা আবু সাঈদ হোসেন পাখির বাড়িতে সন্ধ্যায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  পতিত আওয়ামীলীগ  সরকারের  আমলে বেগম খালেদা জিয়াকে অবৈধ ভাবে জেল,জুলুম সহ নানান নির্যাতন সহ্য করতে হয়েছে। এ সময় তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হলেও তৎকালীন  সরকার তাকে সু-চিকিৎসা করার ব্যবস্থা না করে উল্টো তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে বাধা প্রদান করে। শতশত দলীয় নেতা-কর্মীরা ছাড়াও এলাকাবাসীরা এই দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। দোয়া মাহফিলে  উপস্থিত ছিলেন বিএনপি কৃষক দলের  কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহব্বায়ক মাহমুদুল হাসান বাবু, চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক লুৎফুল কবির লিপটন, বিএনপি মৎসজীবি দলের সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক নুর আলম,  বিএনপি ও অঙ্গসংগঠন এর প্রত্যন্তএলাকার নেত-কর্মী,সাধারন জনগন এবং সাংবাদিকবৃন্দ । দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

1

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেট

2

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী

3

নিয়ামতপুরে ৫৫তম বিজয় দিবস

4

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

5

পাঁচবিবিতে পর্দা নামলো ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট ট

6

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দা

7

লালপুরে নারীকে গলা কেটে হত্যা

8

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

9

অবশেষে সিন্দিয়াঘাট টু টেকেরহাট লিংক রোডের কাজ শুরু

10

ব্লাড ক্যান্সার জয় করে বিসিএস ক্যাডার হলেন বাউলিয়ার প্রিয়াং

11

ঝালকাঠিতে তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে যুব সম

12

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

13

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

14

সিরাজগঞ্জ এর তাড়াশে খেলনা পিস্তল দেখিয়ে চিন্তাই এর চেষ্টার

15

চরকাউয়া ইউনিয়ান যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ব

16

শিকারপুর ইউনিয়নে ভরট্ট-নওগাঁ বিল সংযোগ সড়ক ভাঙনের ঝুঁকিতে

17

শীতে জবুথবু কালিগঞ্জ, দুই দিন ধরে সূর্যের দেখা নেই

18

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

19

উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে বিক্ষোভ

20