জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মোঃ গোলাম জাকারিয়া

 নতুন ড্রেস, নতুন মানুষ, নতুন উদ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে অপরাধমুক্ত ও জনবান্ধব পুলিশিংয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

মঙ্গলবার ০২ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে 

সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে 

মতবিনিময় সভায় এইসব  মতামত তুলে ধরেন।

পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। 

তিনি বিশেষ করে মাদকদ্রব্যের অপব্যবহার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং 

বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা ঘোষণা করেন। 

পুলিশ ও সাংবাদিক একে অপরের সহযোদ্ধা। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের 

কাজের ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক পথে চলতে সাহায্য করবে। তিনি জেলার 

সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা 

একান্তভাবে কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার ট্র্যাফিক ব্যবস্থাপনা ও মাদকের 

ছড়াছড়ি সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার ধৈর্য 

সহকারে সকলের বক্তব্য শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানে 

কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। মত বিনিময় সভায় স্থানীয় পত্রিকার 

সম্পাদক, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি, জাতীয় পত্রিকার

 প্রতিনিধিসহ দায়িত্বরত সংবাদ কর্মীসহ অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য 

ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ

1

বেনাপোল চেকপোস্টে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপ

2

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

3

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

4

ধাপেরহাট বাজার বনিক সমিতির অফিস উদ্বোধন

5

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

6

কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিরাত কনফারেন্স অনুষ্

7

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

8

পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

9

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট ভাইস-চ্

10

কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্ত:জেলা কাপ ক্রিকেট টূর্নামেন্

11

বগুড়ায় স্ত্রী ও খালাতো ভাইয়ের প্রেমের বলি জহুরুল

12

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

13

অবশেষে সিন্দিয়াঘাট টু টেকেরহাট লিংক রোডের কাজ শুরু

14

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

15

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

16

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

17

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

18

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

19

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

20