জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাঃ হারুন অর রশিদ 
১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে আর কোনো চাঁদাবাজি চলবে না - মো. নূরুল ইসলাম বুলবুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য  ঢাকা মহানগরী দক্ষিণের আমীর চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘’১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে আর কোনো চাঁদাবাজি চলবে না’’। তিনি বলেন, কারা চাঁদাবাজি আর সন্ত্রাসী করছে জনগণ দেখে এবং জানে। জনগণ এর জবাব ব্যালটের মাধ্যমেই দিবে। বর্তমানে ব্যবসা-বাণিজ্যে দুটি চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারমধ্যে একটি হচ্ছে চাঁদাবাজি আরেকটি হচ্ছে সন্ত্রাস। এই সন্ত্রাস আর চাঁদাবাজদের কারণে দেশি-বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারছে না। ফলে বাংলাদেশের অর্থনীতিতে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। সন্ত্রাস ও চাঁদাবাজ থেকে ব্যবসায়ীদেরকে রক্ষা করতে হলে প্রয়োজন দুর্নীতিমুক্ত সৎ যোগ্য নেতৃত্ব। ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ: করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

এসময় তিনি আরও বলেন, ৫৪ বছরের বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেমের অভাব। এই বস্তা পঁচা রাজনীতিতে জনগণের অধিকার অগ্রধিকার দেওয়ার পরিবর্তে দলীয় নেতাকর্মীদের স্বার্থকে অগ্রধিকার দেওয়া হয়েছে। ক্ষমতাসীন দল বিরোধী দলকে দমন-নিপীড়নের সর্বোচ্চ জুলুম - নির্যাতন চালিয়েছে। এই ৫৪ বছরের রাজনীতিতে ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে সন্ত্রাস আর চাঁদাবাজের হাত বদল হয়ে যায়। কিন্তু সন্ত্রাস আর চাঁদাবাজ বন্ধ হয় না। ৫ আগস্ট আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর এই দেশ থেকে সন্ত্রাসী-চাঁদাবাজি বন্ধ হয়নি বরং সন্ত্রাস-চাঁদাবাজের হাত বদল হয়েছে। ক্ষমতায় যাওয়ার আগেই ঠিকাদারদের খাম ব্যতীত কোনো কাজ দেওয়া হয় না। এসব খাম কার বাসায় যায়, কোথায় যায় সবই আমাদের জানা আছে। আগামীর বাংলাদেশে আমরা খাম চালাচালি বন্ধ করবো। কোনো উন্নয়ন মূলক কাজে কোনো ঠিকাদারকে এক টাকাও কাউকে চাঁদা দিতে হবে না। কোনো ব্যবসায়ী কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করা লাগবে না। প্রত্যেকে নিজ নিজ ব্যবসা-বাণিজ্য স্বাধীনভাবে করার সুযোগ লাভের জন্য সন্ত্রাস আর চাঁদাবাজদের ব্যালটের মাধ্যমে বয়কট করতে হবে। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। 

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. তরিকুল আলম মোল্লার পরিচালনায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।#
 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক র

1

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

2

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

3

লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

4

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

5

কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

6

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

7

রাতভর গৃহবধূকে গণধর্ষণ

8

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ

9

সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিষয় দিবস পালিত

10

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

11

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে

12

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম

13

নিজের অপকর্ম ঢাকতে সাজানো নাটকের মিথ্যা মামলার প্রধান আসামি

14

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

15

ফুলছড়িতে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

16

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

17

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

18

বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি

19

আচরণবিধি লঙ্ঘন,স্বতন্ত্রপ্রার্থীর বিশ হাজার টাকা জরিমানা

20