জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

মোঃ গোলাম জাকারিয়া 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষন সীমান্ত দিয়ে শিশু, নারী ও 

পুরুষসহ ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ। 
রবিবার সকালে তাদেরকে বাংলাদেশে পুশইন করা হয়। পরে ১৬ বিজিবি 

ব্যাটালিয়নের বিভিষন বিওপির টহল দল তাদের আটক করে গোমস্তাপুর থানায় 

হস্তান্তর করে। বিভিষন বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান 

এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন 

নারী ও ২ জন শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। 

দীর্ঘ দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন।

 বিএসএফ সদস্যরা তাদের ভোরে বাংলাদেশে পুশইন করে। আটকদের নাম ও ঠিকানা

 যাচাই বাছাই শেষে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।গোমস্তাপুর 

থানার ওসি আব্দুল বারিক জানান, বিজিবি পুশ হওয়া নাগরিকদের থানায় হস্তান্তর

 করেছে। পরিচয় যাচাই-বাছাই শেষে পুশ ইন হওয়া নাগরিকদের পরিবারের নিকট 

হস্তান্তর করা হবে। এর আগে গত ২৭ মে বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন ও 

০৩ জুন চানশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী 

বাহিনী-বিএসএফ।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

1

এসডিজি'র টার্গেট বাস্তবায়নে ফলপ্রসূ কাজ করুন- ময়মনসিংহে বিভা

2

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

3

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

4

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

5

ছাতকে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী সালাম আল মাদানীর মতব

6

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

7

ধামরাই বাশি বেগম জিয়ার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত

8

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

9

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা

10

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

11

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

12

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো

13

কুলিয়ারচরে সরকারি জায়গা থেকে ২ লাখ টাকার গাছ কাটার অভিযোগ

14

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

15

বান্দরবানে সন্তানের সিকিৎসার নামে শাশুড়ির টাকা ও স্বর্ন নিয

16

নরসিংদী পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ

17

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

18

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

19

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

20