চট্টগ্রাম হালিশহর বি-ব্লক এলাকায় অবস্থিত একটি বহুতল ভবনে অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)৭
মঙ্গলবার ১ জুলাই রাতে এ অভিযানে র্যাব সদস্যদের সঙ্গে ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর কর্মকর্তারা।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই যৌথ অভিযানে জব্দ করা হয়েছে হাজার হাজার মোবাইল ফোনে ব্যবহৃত সিমকার্ড, অত্যাধুনিক ভিওআইপি সরঞ্জাম এবং ইলেকট্রনিক ডিভাইস। অভিযানে উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে গেটওয়ে ডিভাইস, হাই-স্পিড রাউটার, মোডেম, সার্ভার ইউনিট এবং সিমবক্স, যা ব্যবহার করে অবৈধভাবে আন্তর্জাতিক কল রিসিভ ও টার্মিনেট করা হচ্ছিল।
র্যাব সূত্রে জানা গেছে: এই চক্রটি দীর্ঘদিন ধরে হালিশহরের ওই ভবনে বসে আন্তর্জাতিক কল ফ্রডের মাধ্যমে কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। অভিযানের সময় ভবনের নির্দিষ্ট ফ্লোরে থাকা কিছু প্রযুক্তি বিশেষজ্ঞ ও কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইনে মামলার প্রস্তুতি চলছে।
র্যাব-৭ এর কর্মকর্তা জানান: অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে সরকার প্রতি মাসে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। আমরা এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”
মন্তব্য করুন