জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে “SZHM Trust Climate Champion 2025” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় গবেষণার গুরুত্ব তুলে ধরতে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট প্রথমবারের মতো আয়োজন করে “SZHM Trust Climate Champion 2025” শীর্ষক একটি গবেষণাভিত্তিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (৫ জুলাই) সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির অডিটোরিয়ামে (৫ম তলা) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এওয়াই এমডি জাফর..প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আবদুল আহাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন।
আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় যুবসমাজকে উৎসাহিত করা এবং গবেষণার মাধ্যমে পরিবেশবান্ধব সমাধান খোঁজার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

1

কালিয়াকৈরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনু

2

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

3

ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

4

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

5

বিচার বিভাগীয় সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

6

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

7

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

8

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

9

পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনের আলোকবর্তিকা আবদুল কাদির আর ন

10

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

11

নারী নির্যাতন প্রতিরোধে সরিষাবাড়ীতে দিনব্যাপী কর্মশালা

12

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

13

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

14

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

15

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

16

১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হচ্ছে: মাদারীপুরে আইন

17

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পাংশায় বিএনপির বিশাল র‌্যালি ও সম

18

তাজিয়াকাটা ঘাটে মোজাম্মেল বহদ্দারের ফিশিং বোট আগুন

19

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

20