জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরী

     সোহেল আরমান 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি। তিনটি আসনে এই পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে  চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনে সাইদ আল নোমান ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছে দলটি।
বিএনপি সূত্র জানায়, ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু শেষ পর্যন্ত এই আসনে প্রার্থী পরিবর্তন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে মনোনীত করা হয়েছে। এর আগে তাঁকে মনোনয়ন না দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেছিলেন তাঁর অনুসারী নেতাকর্মীরা।
চট্টগ্রাম-১০ আসনে মননোয়ন চেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর পছন্দ অনুযায়ী আসনটিতে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার তাঁকে এ আসন থেকে চট্টগ্রাম-১১ আসনে সরিয়ে নেওয়া হয়। 
চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক বিএনপি নেতা প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমানকে। ৩ নভেম্বর থেকে চট্টগ্রাম-১১ আসনটি ফাঁকা রেখেছিল বিএনপি। আসনটি থেকে আমীর খসরুর ছেলে ইসরাফিল খসরু মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু এক পরিবার, এক আসন নীতির কারণে মনোনয়ন পাননি ইসরাফিল খসরু।


 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে বিএনপির

1

পূর্নিমা এপেক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

2

নড়াইলে দুর্বৃত্তের হামলায় গাছ ব্যবসায়ী নিহত

3

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল আইনজীবী ফোরামের দ

4

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

5

শ্রীমঙ্গলের হাইল হাওরের লাল শাপলার রাজ্যে পর্যটকের ঢল

6

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আওয়ামীলীগ নেতা গ্রে

7

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

8

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

9

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

10

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

11

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

12

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

13

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

14

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩

15

নোবিপ্রবিতে মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

16

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

17

পাবনার সুজানগরে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন

18

‎ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত তীব্র যানজট

19

পাঁচবিবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

20