গত ৮ আগষ্ট ঘাটাইল উপজেলার আওতাধীন দীঘল কান্দি ইউনিয়ন কর্তৃক গণ অধিকার পরিষদের এক আলোচনা সভার আয়োজন করা হয়, উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। গণ অধিকার পরিষদের ঘাটাইল উপজেলার দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, তিনি তার বক্তব্যে বলেন এ দেশটা কারও বাপ দাদার নয়। এদেশ হচ্ছে ১৮ কোটি মানুষের। এ দেশ নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতে চায় তাদেরকে প্রতিহত করা হবে। আপনারা জানেন ২০১৮ কোঠা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সব সময় কথা বলে আসছে গণ অধিকার পরিষদ। তখন অন্যান্য রাজনৈতিক দল চুপ করে বসেছিল মাঠে নামতে সাহস পায়নি, মাঠে ছিল একমাত্র গণ অধিকার পরিষদ। আপনারা জানেন সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর যতোবার মাইর খাইছে, কোন কোন রাজনৈতিক দলের নেতার বয়সও তত হয়নি। ২০২৪ এর গণঅভ্যুত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল জনাব নুরুল হক নূরের। আজ যারা বড় বড় কথা বলতেছে তাদের উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই, আবার যদি নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চায় তাহলে মনে রাখবেন দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকেও আওয়ামী লীগের মত দেশ থেকে বিতারিত করা হবে। এদেশে কোন ফ্যাসিস্টের জায়গা হবে না, হবে না, হবে না।
মন্তব্য করুন