মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 10-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে দোকানঘর দখল ও ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীর গোয়ালন্দে দোকানঘরসহ এক শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. আ. আউয়াল মোল্লা (৪৫)। তিনি দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলতদিয়া তমছের মাতুব্বর পাড়ার বাসিন্দা এবং মো. আ. করিম মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আ. আউয়াল দাবি করেন, তার ছোট ভাই মো. আব্দুল বাতেন মোল্লা প্রায় ১৬ বছর আগে গোয়ালন্দ উপজেলার জুড়ান মোল্লা পাড়ায় কল্পনার ক্লিনিকের সামনে অবস্থিত চৌচালা তিন সার্টারবিশিষ্ট একটি দোকানঘর ও ১ শতাংশ জমি স্থানীয় আহাম্মদ আলী মন্ডলের কাছ থেকে ক্রয় করে সেখানে নিয়মিত ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত দুই-তিন বছর ধরে আহাম্মদ আলী মন্ডলের ভাতিজা হেলাল মন্ডল, বিল্লাল মন্ডল ও হেলাল মন্ডলের ছেলে জনি মন্ডল ওরফে রাজনসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন ব্যক্তি উক্ত জমি নিজেদের দাবি করে ভয়ভীতি দেখিয়ে দখলের চেষ্টা চালিয়ে আসছিল।
বর্তমানে বাতেন মোল্লা সৌদি আরবে অবস্থান করায় বড় ভাই হিসেবে আ. আউয়াল বিষয়টি নিয়ে আদালতের আশ্রয় নেন। তিনি রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিস পিটিশন মামলা (নং-৩০১/২০২৫) দায়ের করেন এবং ফৌজদারি কার্যিবধির ১৪৪ ও ১৪৫ ধারায় আবেদন করেন। আদালতের নির্দেশে গত ২৩ জুন গোয়ালন্দঘাট থানা পুলিশ সংশ্লিষ্ট স্থানে গিয়ে নোটিশ জারি করে এবং সব পক্ষকে আদালতের আদেশ মেনে চলার নির্দেশ দেয়।
তবে আ. আউয়ালের অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করে গত ৪ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা দোকানের তালা ভেঙে সেখানে জোরপূর্বক নতুন তালা লাগিয়ে দখলের চেষ্টা চালায়। এসময় ‘রুবি স্টিল কিংথ নামের সাইনবোর্ড খুলে ‘মায়ের দোয়া ভাই ভাই স্টোরথ নামে ব্যানার লাগিয়ে দোকানের ভেতরে থাকা প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আ. আউয়াল আরও জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। বর্তমানে তিনি নিজেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভাইয়ের কেনা সম্পত্তি, দোকানঘর এবং লুট হওয়া মালামাল উদ্ধারে দ্রুত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহŸান জানান।
 
এ-সময় সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমি দাতা আহম্মদ আলী মন্ডল, বিবাদী হেলালের মা ছামিমা বেগম, বাতেনের চাচা আ. রহিম মোল্লা, মো. আ. কাদের মোল্লা প্রমূখ।
এ বিষয়ে অভিযুক্ত হেলাল মন্ডলের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার চাচা আহাম্মদ আলী যে ১ শতাংশ জমি বাতেন মোল্লার নিকট বিক্রি করেছেন সেটা ৪৬৯ দাগের সম্পত্তি। কিন্তু বর্তমানে যে দোকান ও জমি নিয়ে বিরোধ, সেটি ৬৯৭ দাগ, বিএস খতিয়ান ১৭১, যা আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি। এটি নাল জমি এবং আমাদের নিজেদের দখলে থাকা সম্পত্তি। তারা কিভাবে সেটি দাবি করে, সেটাই আশ্চর্য।
তিনি আরও বলেন, আমাদের কাগজপত্র সবার জন্য উন্মুক্ত, আপনারা চাইলে দেখতে পারেন। যদি কাগজপত্রে দোকানঘর বাতেন মোল্লার হয় তাহলে তাকে বুঝিয়ে দেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোপা আমন কেটেই সরিষা চাষে ব্যস্ত চাষি

1

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জননেতা সেলিম রেজার শ্রদ্ধাঞ্জলি

2

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে

3

নওগাঁর নিয়ামতপুরে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ

4

নির্ভার জামাত গনসংযোগে ব্যস্ত

5

রায়গঞ্জে কৃষকদের সঙ্গে সরিষা চাষের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত

6

ভোলার চার আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৪ প্রার্থী, ২ জনের মনোনয়ন প্র

7

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

8

অশ্রুসিক্ত ভালোবাসা

9

এপেক্স ক্লাব অফ মাদারীপুরের এজিএম ও হুইলচেয়ার বিতরণ

10

আগামীকাল ঢাকা লকডাউন কর্মসূচি

11

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

12

সরাইলে দুই পক্ষে 'র সংঘর্ষে আহত ৪০ বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট

13

মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা

14

জামায়াতের অবস্থান কর্মসূচি

15

লোহাগাড়ায় আদালতের শর্ত ভঙ্গের অভিযোগ মামলার আসামির বিরুদ্ধ

16

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

17

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

18

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিয

19

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

20