জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালী চক্র

 সাইফুর রহমান পারভেজ 

 রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দূর্গোমচর মজলিস পুর এবং চর মাহিদা পুর এলাকায় 

কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে  প্রভাবশালী চক্র। অবৈধ চক্রের মুল হোতা মাসুদ গং। রাতের অন্ধকারে জমির মাটি কেটে ট্রাকে করে 

নিয়ে যাচ্ছে ফসলি জমির মধ্যে দিয়ে আতংকে দিন কাটাচ্ছে কৃষক। এছাড়া এলাকায় দুই বাহিনীর সংঘর্ষে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

সরেজমিন দেখা গেছে, মাটি কাটার যন্ত্র ব্যবহার করে ব্যাপক হারে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে পদ্মা পাড়ের এলাকায়। তাছাড়া এখানে আরেক গ্রুপ মাটি কাটার ভেকু লাগানো হলে মাসুদ বাহিনীর লোকজন ভেঙে দিয়েছে ভেকর গ্লাস এবং নিয়ে গেছে ব্যাটারি ফলে চরে থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া 

মাসুদের ছেলে এবং ভাতিজাসহ সক্রিয় একটি বাহিনী রয়েছে এখানে। 

মাসুদের সাথে কথা বললে তিনি দাম্ভিকভাবে বলেন তিনি তার বাপ দাদার জমিতে মাটি কাটছেন এবং অন্যের জমি থেকে কাটলেও টাকা দিচ্ছেন তাদের। তিনি সাংবাদিক এবং পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই এখানে মাটি কাটছেন। স্থানীয় কৃষকরা অসহায় হয়ে পড়েছেন তারা জানান দলীয় লোকজন নিয়ে জোর করে মাটি কাটেন তিনি। তার বিরুদ্ধে কথা বললে মাঠে আসা বন্ধ হয়ে যাবে। 

চর মজলিস পুর এবং চর মাহিদা পুর এলাকায় মিষ্টি কুমড়া, বেগুনের প্রচুর চাষ হয় অথচ সেই খেতের মধ্যে দিয়ে সারারাত মাটি কেটে বিক্রি করা হয়। ফসলি জমির মধ্যে দিয়ে ছোট বড় ট্রাকে করে মাটি বিভিন্ন ভাটা সহ বসত বাড়ির 

ভরাটের কাজে পাঠানো হচ্ছে ফলে জমির ফসল হচ্ছে না। লাখ লাখ টাকার 

ফসল নষ্ট হলেও জিম্মি হয়ে পরেছে এই অঞ্চলের মানুষ। 

আক্কাস মৃধা বলেন রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পরেছে আমরা ফসল 

কেটে নিতে পারিনা এবং দেখেন কুমড়া গাছের উপর মাটির স্তর পরেছে। আওয়ামী লীগ আমলে মাটি কেটেছে তখন একদল তার সাথে ছিল এখন আরেক দলের নেতারা তার সাথে। আমরা কথা বলার সাহস পাইনা এবং বিচার দেওয়ার জায়গা নেই। 

এখানে মঙ্গলপুর এবং জামতলা থেকে কয়েকজন আছেন তারা এখানে থেকে জমি চাষ করেন। নিজেদের বাপ দাদার জমি চর জেগে উঠেছে। তারা আতংকে থাকেন তাছাড়া এখানে দুটি বাহিনী রয়েছে যেকোনো সময় বড় ধরনের দূ্র্ঘটনা ঘটার আশংকা রয়েছে। তারা কাউকে কেয়ার করে না খাসজমি থেকে মাটি কেটে বিক্রি করছে সারারাত গাড়িতে এসব মাটি বিভিন্ন ভাটায় নেওয়া হয়। দূর্গোম এলাকা হওয়ায় সহজে এখানে কেউ আসে না। 

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কলাবাগানসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অঞ্চলের বিষয়টি অবগত ছিলাম না খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীদের সারের ফাঁদে কৃষক, বেশি টাকা না দিলে মিলছে না এক

1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

2

তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে রামপুরায় বিএনপির কর্মী সভা

3

স্থানীয় একটি চক্র পরিকল্পিতভাবে ১০ হাজার কলাগাছ ধ্বংস করেছে

4

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

5

দোহারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

6

ঠাকুরগাঁওয়ের জামায়াত প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায়

7

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

8

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

9

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ

10

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানি

11

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ

12

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

13

টাংগাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

14

রাতের আঁধারে লাশের কবর লুট: চুনতিতে এস্কাভাটর দিয়ে কবরস্থান

15

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

16

বিষ্ণুপুর ইউনিয়নে রানওয়ে বাজারে নির্বাচনী পরামর্শ সভা

17

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

18

পুনর্বাসনের আলোকপথ দেখাল মৌলভীবাজার কারাগার

19

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

20