সাইফুর রহমানপারভেজ
প্রকাশঃ 19-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে কাপড়ের দোকানে আগুন লেগে ১৫ লক্ষ টাকার ক্ষতি

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা সংলগ্ন হাবিব ম্যানশনের বিল্ডিং এ জম জম ফ্যাশন হাউজর কাপড়ের দোকানে শর্টসার্কিট থেকে আগুন লেগে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।  
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল নয়টার দিকে উপজেলা পরিষদের সামনে নছর উদ্দিন সরদার পাড়ায় অবস্থিত হাবিব ম্যানশনে এ ঘটনা ঘটে। 
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের মাধ্যমে জানা যায়, দোকানে ফ্যান থেকে আগুনের সুত্রপাত হয়ে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনা স্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় ঘন্টা ব্যাপি অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানের মালিক শামীম ব্যাপারী জানান, রাতে দোকান বন্ধ করে গিয়েছিলাম সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ারসার্ভিসকে খবর দিলে তারা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সম্ভবত ফ্যান থেকে শর্টসার্কিট হয় আগুন লাগে। ফ্যানটি সম্পূর্ণ পুরে নিচে পুরে গেছে। 
গোয়ালন্দ ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, ঘটনা শোনার সাথে সাথে ফায়ারসার্ভিসের একটি দল দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দোকানে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং ৫০ লক্ষ টাকার মালামাল ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।তিনি সবাইকে শর্টসার্কিট ব্যাবহারে সতর্ক হতে বলেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম

1

সান্তাহারে ছাত্র-জনতা হাতে ধরা খেলো ৪ কেজি গাঁজাসহ দুই মাদক

2

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

3

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

4

পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপল

5

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা সিরাজদিখানের শেখ

6

নিয়ামতপুরের শ্রীমন্ত পুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্

7

ইন্দুরকানী থানার সাঈদখালীর খালেকের দোতলা থেকে দিনমজুর মিজান

8

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

9

ফটিকছড়িতে ১৬ মাস বয়সি শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

10

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

11

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

12

নোয়াখালী-০১ (চাটখিল সোনাইমুড়ি) আসনে প্রার্থিতার ঘোষণা দিলে

13

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছ

14

কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

15

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

16

র‍্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ৯টি এয়া/রগা/ন উদ্ধার

17

ফেনীতে শিশু নাশিত হত্যা: শিক্ষার্থীসহ ৩ জনের ফাঁসির আদেশ

18

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

19

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

20