জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-এপ্রিল-2026 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে অভিভাবকদের বিশ্রামগার ও হেল্প ডেস্ক পরিদর্শনে জেলা প্রশাসক

সাইফুর রহমান পারভেজ 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য জেলা প্রশাসক কর্তৃক স্থাপিত হেল্প ডেস্ক ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। 

রোববার সকাল ১১ টার সময় জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া উপজেলার গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে স্থাপিত বিশ্রামাগার ও হেল্প ডেক্স পরিদর্শন করেন।

জানা যায়, জেলা পরিষদ প্রশাসকের পক্ষ হতে দুটি কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি আগত অভিভাবকদের জন্য সুপেয় পানি, খাবার স্যালাইন ও  নাস্তার ব্যবস্থা করা হয়েছে।

পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া উপস্থিত অভিভাবকদের কাছে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের খোঁজ খবর নেন। তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাধারণ সম্পাদক সবুজ সরদার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, ‌যুবনেতা রাকিবুল ইসলাম সাইফুল, মোঃ জাহাঙ্গীর, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত সরদার, ছাত্রনেতা শাকিল, রাহিম, হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু বলেন, চলমান এস‌এসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকৃত আগত শিক্ষার্থীদের অভিভাবকদের তাপদাহ থেকে প্রশান্তি পেতে জেলা প্রশাসক আব্দুস সালাম মিয়া বিশ্রামাগার, সুপেয় পানি, খাবার স্যালাইন, নাস্তা এবং শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা করেছেন। বিশ্রামাগার ও হেল্প ডেস্কের তত্ত্বাবধায়নে রয়েছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ।

এব্যাপারে বেশ কয়েকজন অভিভাবক বলেন, দেশে বহমান তাপমাত্রায় এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন মানবিক উদ্যোগ নেয়া সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা র‌ইল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী এইচ এম ই

1

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী

2

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

3

২১ বছরেও জ্বলে ওঠেনি টেংরাটিলা: পরিত্যক্ত গ্যাসক্ষেত্রে চাপা

4

কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা

5

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

6

মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

7

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

8

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কাজিপুর উপজেলা বিএনপির বিক্

9

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

10

‎মোটর বাইকের সংঘর্ষে এক পথ আরোহীর মৃত্যু

11

সাবেক এমপির কবর জিয়ারত করলেন নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড

12

প্রসূতি সেবা সংক্রান্ত টাকা আত্মসাতের অভিযোগে তদন্তেও ব্যবস্

13

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

14

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

15

কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

16

দিনাজপুর-৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত স্বতন্ত্র প্র

17

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

18

কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে বিএনপির

19

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি

20