বুলবুল ইসলাম
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) বিকাল ৫টায় উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের থেকে শুরু হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ফাঁসিতলা বাজারে এসে প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন হয়।
ফাঁসিতলা বক্সিং ক্লাবের উদ্যোগে কর্মসূচিতে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়য়ের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন সাবেক সেনা সদস্য আবু রায়হান মন্ডল রাশেদ,শিক্ষার্থী সাব্বির ইসলাম, জিহাদ হাসান প্রমুখ।
ভুক্তভোগী শিশুর পরিবার জানান, উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা উত্তরপাড়া গ্রামে গত ৯ মে সাড়ে চার বছরের শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় তাকে আফসার আলী ইদুর ছেলে শাহাদাত হোসেন সাদ্দাম (৩০) নামের এক যুবক তাকে বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বর্তমানে শিশুটি বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় গত ১৮ মে শিশুটির মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় আসামী গ্রেফতার করে মামলা দায়ের করে। 
মানববন্ধনের বক্তারা বলেন, শিশু ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। ধর্ষিত শিশুটি আমাদের সকলের ছোট বোন। আমরা এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে পরবর্তীতে আর কেউ ধর্ষণের সাহস না করে। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও উৎসাহিত করছে। সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং দ্রুততম সময়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রোগীর ম

1

পিরোজপুর-৩: ড. শামীম হামিদীর পক্ষে মনোনয়ন ফরম নিলেন : পিরোজপ

2

নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

3

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়ো

4

বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

5

পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

6

৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

7

বেগমগঞ্জ দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্

8

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

9

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

10

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

11

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

12

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

13

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

14

সচিব সুমনার দক্ষ নেতৃত্বে উন্নয়ন ও নাগরিকবান্ধব সেবায় এগিয়ে

15

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান

16

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

17

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

18

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষ

19

কাহালুতে ইয়াবা সহ মাদক বিক্রেতা লিমনকে গ্রেফতার করেছে থানা

20