জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভাবক-শিক্ষার্থীদের স্মারকলিপি

মোঃ আবদুল মোতালেব 
কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি গোপনে ভোটের প্রতিবাদে অভিভাবক ও শিক্ষার্থীদের গণস্বাক্ষরসহ স্মারকলিপি পেশ।

সোমবার ( ২৭ অক্টোবর ) নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসায় গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচন আয়োজনের অভিযোগে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।

গণস্বাক্ষরসহ জমা দেওয়া স্মারকলিপিতে নির্বাচনের পূনঃতফসিল ঘোষণার দাবি জানানো হয়।

প্রকাশ, দীর্ঘ ১০১ বছর পর সেনবাগ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী এম.এ. আউয়াল এর নেতৃত্বে প্রকাশ্যে ২০২২-২০২৩ সালে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক এম.এ. আউয়াল এর নেতৃত্বে ভংকুর ও জরাজীর্ণ এ প্রতিষ্ঠানে প্রায় ৩কোটি টাকার উন্নয়ন কাজ ( ২য়, ৩য় তলা, ৩য় তলার শৌচাগার, বাউন্ডারি মেরামত সহ ) করেন। এরপর মাদ্রাসার সাবেক সুপার ইমাম উদ্দিন ও সেনবাগ ফাজিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ আমিরুজ্জামান যোগসাজশে গোপনে এডহক কমিটির অনুমোদন নিয়ে আসে। প্রতিষ্ঠানটির পূর্বের ধারাবাহিকতায় সেনবাগ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আমিরুজ্জামান, কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার ইমাম উদ্দিন, তাঁরই ভাই শিক্ষক নিজাম উদ্দিন, ভারপ্রাপ্ত সুপার অলি উল্লাহ ও অফিস সহকারী আবদুল ওয়াদুদের নেতৃত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ঘোষিত তফসিল শ্রেণী কক্ষে, নোটিস বোর্ড ও অভিভাবক সহ কাউকে না জানিয়ে, গোপনে তাদের পছন্দের ৪জনকে দিয়ে অভিভাবক প্রতিনিধি ও দাতা সদস্য নির্বাচন সম্পন্ন করে। এতে অভিভাবক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিক্ষুদ্ধ হয়ে ঘোষিত তফসিল বাতিল করে, নতুন তফসিল ঘোষণার দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দাখিল করে।

এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মোঃ শহীদ উল্যা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাদরা বালিকা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফারুক বাবুল, ৪নং কাদরা ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দিক, বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও কাদরা ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বকুল আলম মুন্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার উল্যা আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এয়াছিন আলী বাবর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম টিপু, সাবেক অভিভাবক সদস্য মোঃ নুর নবী দুলু ও মোঃ নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভূঞা, স্বেচ্ছাসেবক দল নেতা তোফায়েল আহমেদ ভূঞা, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আজিম, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম হৃদয়, সেক্রেটারী মোহাম্মদ উল্যা, কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ও সাংবাদিক এম এ আউয়াল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল প্রতিযোগিতায় কুচক্র মহলের বাধা

1

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

2

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

3

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

4

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

5

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

6

কেন ভেস্তে গেল ১ বক্স নীতি

7

হোসেনপুর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

8

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

9

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

10

বগুড়ায় অশ্লীল নৃত্য ও কনটেন্ট ছড়িয়ে পড়ায় উদ্বেগ, যুব সমাজ নৈ

11

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

12

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

13

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

14

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে

15

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

16

দুবলার চরে শুরু হয়েছে রাসমেলা

17

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

18

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

19

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

20