কুমিল্লা চৌদ্দ গ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন গোপাল নগর উত্তর পাড়া তরুণ সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত ডাবল এল ইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । মঙ্গলবার বিকালে গোপাল নগর লেংড়া মার্কেট সংলগ্ন আয়োজিত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়, এইসময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা নুরুজ্জামান খোকন। শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বজলুর রহমানের সভাপতিত্বে অত্র সংগঠনের সদস্য মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আলম মজুমদার। মাষ্টার জাহাঙ্গীর হোসেন। ঘোল পাশা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনির হোসেন। নালঘর বাজার ভাই ভাই শপিং কমপ্লেক্স স্বক্তাধীকারী মোঃ জামশেদ আলম। বিশিষ্ট ব্যাবসায়ী কিবরিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আয়োজিত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন মুন্সির হাট জাগরনী ক্লাব বনাম সদর দক্ষিণ জোলাই ফুটবল একাদশ । আয়োজিত খেলাটি দেখার জন্য দূর দুরান্ত থেকে হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করে থাকেন। খেলাটি টানটান উত্তেজনার খেলা চলাকালীন কোনো গোল না হওয়ার কারণে একপর্যায়ে টাইব্রেকার হয়ে থাকে। কিন্তু ট্রাই ব্যাগারও হয় সমান। পরবর্তীতে উভয় দলের সিদ্ধান্ত মোতাবেক হয়ে থাকে টস । সেই টস এর মাধ্যমে মুন্সীরহাট জাগরণী ক্লাব বিজয় হন। আয়োজিত খেলার শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়ে থাকেন। আয়োজিত খেলাটি গোপাল নগর উত্তর পাড়া তরুণ সংঘ ক্লাবের সকল সদস্য বিন্দু উপস্থিত থেকে খেলাটি পরিচালনা করে থাকেন।
মন্তব্য করুন