মো রানা মিয়া
প্রকাশঃ 1-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

গাফফার আলী আকাশ হত্যার সুষ্ঠু বিচার দাবিতে উথলী রেলস্টেশনে মানববন্ধন

চুয়াডাঙ্গা জীবন নগর উপজেলা সেনেরহুদা গ্রামের গাফফার আলী ওরফে আকাশকে (২৯)চল্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে উথলী ইউনিয়নবাসী ও শোকাত পরিবারের  আয়োজন উথলী রেলস্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠান হয়।এসময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী ৭১৫ আপ কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটিবেশ কিছুক্ষণ উথলী রেলস্টেশনে আটক রাখা হয়।মানববন্ধনে শত শত নারী -পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গাফফার আলী ওরফে আকাশ সেনেরহুদা গ্রামের জিন্নাত আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। 
মানববন্ধন বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপি সিনিয়র সহভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,চুয়াডাঙ্গা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, উপজেলা ছাত্র দলের জিল্লুর রহমান এবং নিহতের পিতা-মাতাও স্ত্রীসহ অন্যরা। 
এসময় বক্তারা,গত ২১শে মে ডাউন কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের টিটিই লালন, জিরআপি ও ট্রেনের অন্যান্য কর্মকর্তা পরস্পর যোগসাজশে চল্ত ট্রেন থেকে ফেলে দিয়ে গাফফার আলী আকাশকে হত্যা করেছে। এধরনের হত্যা কোনোভাবে কাম্য নয়।আমরা অনতিবিলম্বে এ হত্যার সুষ্ঠু বিচারের দাবি করছি।অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।
উল্লেখ, গত ২১শে মে বিকালে অফিস শেষে চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে খুলনাগামী ডাউন ৭১৬ কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ঙ কোচে চড়ে বাড়ি ফিরছিলেন চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী সেনেরহুদা গ্রামের গাফফার আলী ওরফে আকাশ। দর্শনা হল্ট স্টেশনে ট্রেন থেকে নেমে সড়ক পথে বাড়ি ফেরার কথা ছিলো তার কিন্তু জয়রামপুর  রেলস্টেশনে অদূরে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়।রেললাইনের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্হানীয়রা তার পকেটে থাকা ছবি ও এনআইডি কার্ডের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে ফেসবুকে পোস্ট করেন।প্রথমে সবাই ধারণা করেছিল আকাশ হয়তো ট্রেন থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে মৃত্যু বরণ করেছেন তাকে কেউ ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করবে এমন চিন্তা নিহতের পরিবার ও এলাকাবাসী ধারণায় করেনি।কারণ, আকাশ ওই ধরনের ছেলে না। অত্যন্ত,নম্র ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিলেন তিনি পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ না থাকায় ওই রাতেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে রেলওয়ে পুলিশ। পরের দিন সকালে জানাজা শেষ তাকে সেনেরহুদা জান্নাতুল খাদরা কবরস্থানে দাফন করা হয়।কিন্তু পরবর্তীতে বেরিয়ে আসে লোমহর্ষক ঘটনা। ট্রেন থাকা বেশ কয়েকজন যাত্রীর মারফতে জানা যায়,অসাবধানতাশত নয়, তাকে ট্রেন থেকে ফেলে দিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়ছে। একথা শোনার পর নিহতের পিতা জিন্নাত আলী বাদী হয়ে গত ২৬শে মে চুয়াডাঙ্গার দামুড়হুদা আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা,ওইদিন ডাউন কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে দায়িত্বরত জুনিয়র টিটিই লালন চক্রবর্তী (৪২), জিআরপির এসআই পারভেজ (৩৬),কনস্টেবল কাদের(৪০)এবংঅ্যাটেন্টডেন্ট মিলন(৩৭)ও সোহাগ মিয়াসহ আরও ৪-৫ জনকে অক্তাতনামা আসামী করা হয়েছে। ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টাকা উত্তোলন এবং টাকা না দিতে চাইলে তাদের সাথে খারাপ আচরণে প্রতি বাদ করার কারণে সৃষ্ট বাগবিতণ্ডার জেরে নাম উল্লিখিত আসামিসহ আরও ৪-৫জন  অক্তাতনামা ব্যক্তি মিলে আকাশকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করেছে বলে মামলায় উল্লেখ করেছেন বাদী জিন্নাত আলী।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

1

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

2

জার্নালিস্ট এসোসিয়েশন অফ কিশোরগন্জ এর কমিটি ঘোষনা

3

প্রায় ২২ কোটি টাকার মাদক জব্দ

4

কালুখালীর মদাপুরে বেকু দিয়ে সমতল জমি কেটে মাটি বিক্রি, পরিবে

5

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

6

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠ

7

সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

8

গৌরনদীতে ভাঙারির দোকানে সরকারি পাঠ্যপুস্তক জব্দ, তদন্তের নির

9

টাঙ্গাইল-৮ আসনে আচরণ বিধি লংঘনের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থীকে

10

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

11

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

12

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

13

কমলগঞ্জে যুবকের রহস্যজনত মৃত্যু

14

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে

15

সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ ৩০ হাজার টাকা জরিমানা ও

16

ঝালকাঠির নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. মমিন উদ্দিন

17

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি

18

ভোলা-১ আসনে সহিংসতার রাজনীতি নয়, ঐক্যের ডাক আন্দালিব রহমান প

19

কেন্দ্রীয় সাক্ষাতে খুলনা ছয় আসনের বিএনপি'র চার নেতা

20