জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

রাশিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, (কুড়িগ্রাম)



সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে হবে ও সাংবাদিকদের উপর মামলা হতে
অব্যাহতি দিতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও গাজিপুর সাংবাদিক
আসাদুজ্জামান তুহিন-কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দ্রুত
বিচার ও ফাঁসির দাবীতে রৌমারী উপজেলা সাংবাদিকদের উদ্যোগে এক মানববন্ধন ও
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ আগষ্ট সোমবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত
মানববন্ধন ও সমাবেশে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহণ
করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারা,
উপজেলা প্রতিনিধি দৈনিক যুগান্তর এসএম সাদিক হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব
সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি প্রভাষক আকতারুজ্জামান,
উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শওকত আলী মন্ডল, রৌমারী প্রেসক্লাব সাধারণ
সম্পাদক জিতেন চন্দ দাস, উপজেলা প্রতিনিধি দৈনিক বর্তমান ইয়াসির আরাফাত
নাহিদ, উপজেলা প্রতিনিধি যায়যায় দিন মিজানুর রহমান মিনু, সাংবাদিক নাজিম
আহমেদ, রাজিপুর উপজেলা প্রতিনিধি দৈনিক কালের কণ্ঠ সোহেলা রানা স্বপ্ন, এশিয়ান
টিভি প্রতিনিধি মুরাদুল ইসলাম, কালবেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন শাখা,
তথ্যধারা প্রতিনিধি সাইফুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, একজন পেশাদার সাংাবাদিককে পরিকল্পিতভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের
স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার জন্য বড় হুমকি। হত্যাকারিদের দৃষ্টান্তমুলক শাস্তি না
হলে সমাজে এর প্রভাব থেকে যাবে। এ ঘটনার জরুরী দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে
হবে। নইলে আন্দোলন চলমান থাকবে।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নানা
হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় সরকারের উচিত সাংবাদিক নিরাপত্তা
নিশ্চিত করতে সুনির্দিষ্ট আইন ও নীতি প্রনয়ন করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক বাঁচলে বাঁচবে দেশ - সবাই মিলে গড়ব দেশ

1

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

2

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মিলল বৃদ্ধের চোখ ও কানহীন মরদেহ

3

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়ার তরুণী'র মৃ-ত্যু

4

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

5

চৌদ্দগ্রামে ব্যবসায়ীর বাড়ি থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিন

6

শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েলকে বিশেষ অভিযানে আটক করে র‍্যাব

7

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

8

দিনাজপুরের বিরলে ব্রীজ নির্মাণ কাজ তদন্তে দুদক

9

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্

10

মৌলভীবাজারে লিটন হত্যা মামলার আসামী গ্রেফতার

11

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

12

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

13

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ

14

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

15

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

16

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

17

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের বহিষ্কারদেশ

18

কেশবপুরে হাতপাখা প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

19

চাঁপাইনবাবগঞ্জে বুলবুল এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভায

20