জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় মতবিনিময় সভায় স্লোগান, অনুষ্ঠান ত্যাগ করলেন উপদেষ্টা আসিফ নজরুল

তরু খান

গণভোট ২০২৬ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের আস্থা বৃদ্ধি, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতকরণ এবং গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আসিফ নজরুল, মাননীয় উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়।
অনুষ্ঠান চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে শুরু করেন। এ সময় সভাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চললেও স্লোগানের কারণে প্রধান অতিথি ড. আসিফ নজরুল তাঁর বক্তব্য শেষ না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় সভার কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়। তবে আয়োজকরা জানান, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সভায় জেলা প্রশাসন মাসুদুর রহমান মোল্লাসহ  বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে

1

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞত

2

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

3

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদস

4

দিনাজপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন

5

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

6

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

7

নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

8

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

9

ঝালকাঠিতে নানা আয়োজনে সিটি ক্লাব ও পাঠাগারের ৪১তম প্রতিষ্ঠা

10

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

11

শিবিরের সাবেক জেলা সভাপতি সোহেলের সঙ্গে ১১ দলীয় প্রার্থী মাদ

12

ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

13

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গ

14

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

15

ঘুষ নেওয়ার প্রমাণ মিললে চাকরি ছাড়ব: ডিসি মো. সারওয়ার

16

পহেলা নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরায় আট মাসের নি

17

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

18

পাগলা মসজিদের ৩৫ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

19

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

20