তরু খান
গাইবান্সাধা দুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হামিন্দপুর এলাকায় দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশসহ প্রতিম পুড়ে ছাই হয়েছে।জানাযায়,সোমবার রাতে হামিন্দপুর সর্বজনীন দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।মন্দিরে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আসার পুর্বেই প্রতিমাগুলো সম্পূর্ণ পুড়ে যায়।মন্দির নিয়ে ক্যাশিয়ার কার্তিক চন্দ্রের সঙ্গে বিরোধ জেরে তিনি মন্দিরে তালা ঝুলিয়ে দেন। বাধ্য হয়ে মন্দিরের দক্ষিণ পাশে খোলা আকাশের নিচে পূজার প্রতিমা তৈরির কাজ শুরু করেন কারিগররা। রাতের আঁধারে দুর্বৃত্তরা হঠাৎ প্রতিমাগুলোতে আগুন দিলে মুহূর্তেই সব পুড়ে যায়।
মন্তব্য করুন