মো. হাসানুল রহমান হিমন
প্রকাশঃ 29-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধার অপহরণ মামলার আসামি মোহাম্মদ পুরে গ্ৰেপ্তার

গাইবান্ধার অপহরণ মামলার আসামী সোহাগ (২৫) রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।


গত ১৫/০৪/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকার সময় অষ্টম শ্রেণীতে অধ্যনরত ভিকটিম (১৩) তার স্কুল শেষে পায়ে হেঁটে বাড়িতে ফেরার পথে আসামী মো: সোহাগ হোসেন (২৫)’সহ সঙ্গীয় অপরাপর আসামীদের সহায়তায় ভিকটিম’কে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক মুখ চেপে ধরে সিএনজিতে অপহরণ করে নিয়ে যায়।

উক্ত ঘটনায় ভিকটিম (১৩) এর মা বাদী হয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলার ভিকটিম উদ্ধার ও জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৮/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ২৩.৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মামলা নং- ২৩, তারিখ- ২৮/০৪/২০২৫ খ্রি., ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর এজাহারনামীয় আসামী মোঃ সোহাগ হোসেন (২৫), পিতা- সিরাজ হোসেন, সাং- পশ্চিম লক্ষীপুর, থানা-লক্ষীপুর সদর , জেলা- লক্ষীপুর’কে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্যমতে ভিকটিম (১৩)’কে উদ্ধার করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

1

কালিগঞ্জ নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফে

2

ঝালকাঠির চর-ভাটারাকান্দা আবাসনেঅগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি

3

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

4

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

5

বেনাপোলে চেকপোস্টে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলারসহ পাসপোর্টয

6

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

7

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

8

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

9

লিবিয়ায় বাংলাদেশীকে যুবককে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব

10

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

11

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

12

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

13

মণিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপল

14

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

15

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

16

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের

17

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

18

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

19

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

20