জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়ের মৃত্যুতে শোকের ছায়া

পলাশ হাওলাদার।।
পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার গলাচিপা প্রতিনিধি এবং আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় (৫৬) আর নেই। তিনি শুক্রবার রাত ১১ টা ৫৬ মিনিটে মাদারিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সমিত কুমার দত্ত মলয় দীর্ঘদিন সাংবাদিকতা ও শিক্ষকতার সঙ্গে জড়িত থেকে গলাচিপার সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর হিসেবে তিনি এলাকায় ব্যাপকভাবে পরিচিত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি একজন শিক্ষাবিদ হিসেবে তিনি প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষা দিয়েছেন মানবিকতা, সততা ও নৈতিকতার পাঠ।

তার মৃত্যুতে প্রেসক্লাব, শিক্ষক সমাজ, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় “আমরা শুধু একজন সহকর্মীকে হারাইনি, হারিয়েছি এক অভিভাবকসুলভ নেতৃত্বদানকারী ব্যক্তিত্বকে। সাংবাদিক সমাজের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।”

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় মরদেহ তার নিজ গ্রামের বাড়ি ডাকুয়া ইউনিয়নের আটখালীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্খীদের শেষ শ্রদ্ধা নিবেদন শেষে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে গলাচিপা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মানুষ দীর্ঘদিন তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

1

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল একজনের

2

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

3

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

4

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্ম

5

কালিগঞ্জে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

6

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরো

7

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

8

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা–সহ ৮ জন গ্রেপ্তার

9

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

10

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

11

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

12

ধানের শীষের প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী

13

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

14

নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে শ্যামনগরে কৃষি কর্মকর

15

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের

16

শিক্ষকতা পেশা ত্যাগনির্ভর, পছন্দের নয়

17

মাদারীপুরের-বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,মাদকবিরোধী কর্মশালা অনুষ্

18

দোয়ারাবাজার আহাদ হত্যা এক মাস পেরিয়ে গেলে ও গ্রেফতার নেই, উদ

19

বান্দরবানের, আলীকদমে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা

20